প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’, ডেবরার সিরমাপাটনা বুথে পথসভা ও ফল বিতরণপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনসেবার যাত্রাকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলা এই কর্মসূচিরই অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত সিরমাপাটনা বুথে আয়োজিত হল বিশেষ সেবা কর্মসূচি।
এদিন সিরমাপাটনা বুথে ‘সেবা সেতু’ কর্মসূচিকে কেন্দ্র করে একটি পথসভার আয়োজন করা হয়। পাশাপাশি জনসেবামূলক কর্মসূচির অংশ হিসেবে সিরমাপাটনা অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সিরমাপাটনা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে ফলের ঝুড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতৃত্ব সতদল নাগ, মহোন সিং, এলাকার পঞ্চায়েত সদস্য দেবাশীষ পত্র, মণ্ডল সভাপতি-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। স্থানীয় স্তরে সেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয়।



