সবজি থেকে চিনি— কালোবাজারি রুখতে ডেবরার বাজারে প্রশাসনের মেগা অভিযান! ক্রেতাদের সাথে সরাসরি কথা আধিকারিকদের

Follow
Follow

অমিত খিলাড়ি, ডেবরা: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং কালোবাজারির চক্র ভাঙতে ডেবরার বিভিন্ন বাজারে আচমকা হানা দিল প্রশাসন। এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমা শাসক (SDO), ডেবরার এসডিপিও দেবাশীষ রায় এবং সিআই বিশ্বজিৎ দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

এদিন বাজারে ঢুকে আধিকারিকরা সরাসরি ক্ষুদ্র ও খুচরো ব্যবসায়ীদের পাইকারি মাল কেনার নথিপত্র এবং বিল খুঁটিয়ে দেখেন। পাশাপাশি, বাজারে আসা সাধারণ ক্রেতাদের সাথেও কথা বলেন খোদ এসডিও এবং এসডিপিও। আজ তারা কোন জিনিস ঠিক কী দামে কিনেছেন, তা ক্রেতাদের থেকেই ভেরিফাই করে নেন আধিকারিকরা। ব্যবসায়ীরা কোনো জিনিসের অতিরিক্ত দাম নিচ্ছেন কিনা, তা হাতেনাতে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়।

Advertisements

কাঁচা সবজির পাশাপাশি এদিন প্রশাসনের কড়া নজর ছিল মুদিখানার জিনিসপত্রেও। বিশেষ করে বাজারে চিনির দাম নিয়ে কোনো কালোবাজারি বা অবৈধ মজুতদারি চলছে কিনা, তা খতিয়ে দেখতে বিভিন্ন মুদি দোকানেও হানা দেয় প্রশাসনিক দল। অসাধু ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি, প্রশাসনের এই তৎপরতায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ ক্রেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...