শেষ দফার ভোটের আগে বড় আপডেট! ট্রাইব্যুনালের দ্বিতীয় ভোটার তালিকায় যুক্ত ১,৪৬৮ নতুন নাম

Follow
Follow

Tribunal Voter List 2026: রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের ঠিক আগে প্রকাশিত হল আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। মঙ্গলবার ভোররাতে নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করে জানায়, নতুন করে ১,৪৬৮ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে তাঁরা আগামী ২৯ এপ্রিলের ভোটে অংশ নিতে পারবেন।

সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনাল সোমবার রাত ১২টা পর্যন্ত যে আবেদনগুলি নিষ্পত্তি করেছে, তার ভিত্তিতেই এই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ৬ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

Advertisements

উল্লেখযোগ্যভাবে, প্রথম দফার ভোটের আগে যেখানে মাত্র ১৩৯ জনের নাম পুনরায় তালিকাভুক্ত হয়েছিল, সেখানে এবার সংখ্যাটা অনেকটাই বেড়েছে। ফলে দ্বিতীয় দফার আগে আরও বহু মানুষ তাঁদের ভোটাধিকার ফিরে পেলেন।

তবে এখনও বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তিহীন অবস্থায় পড়ে রয়েছে। ফলে কয়েক লক্ষ আবেদনকারী এবারও ভোট দিতে পারবেন না। এর জেরে ১৪২টি আসনে ভোটের আগে ফের ভোটার তালিকা নিয়ে বিতর্ক জোরালো হয়েছে।

Priti
Priti
"নিউজ কন্টেন্ট লেখা আমার পেশা, কিন্তু প্রতিটি গল্পে আমি নিজের সৃজনশীল স্পর্শ রাখতে চেষ্টা করি। তথ্যের প্রতি যত্ন এবং শব্দের প্রতি ভালোবাসাই আমার শক্তি।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...