‘আগামী দিনে মেদিনীপুরের দায়িত্বে অভিষেক’ বড় ঘোষণা মমতার

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

হলদিয়ার Haldia নির্বাচনী সভা থেকে নাম না করেই বিরোধী দলনেতা Suvendu Adhikari-কে তীব্র আক্রমণ করলেন Mamata Banerjee। সেই সঙ্গে মেদিনীপুরের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখাও স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর ঘোষণা, আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব থাকবে Abhishek Banerjee-এর হাতে। সভা থেকেই মমতার বার্তা, “আগামী দিনে মেদিনীপুরে অভিষেকই কাজ করবে, আমি তো থাকবই।” একইসঙ্গে শুভেন্দুকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, হলদিয়া থেকে কোথায় টাকা যায়, সব তাঁর জানা।

সুতাহাটার সভায় শুরু থেকেই অধিকারী পরিবারকে নিশানা করেন মমতা। পরিবারতন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, এক পরিবারে একাধিক সাংসদ-বিদায়ক থাকা সত্ত্বেও তৃণমূলের ক্ষেত্রে তা হয়নি। অভিষেককে নিয়ে কটাক্ষের জবাব দিতেই তিনি স্পষ্ট করে দেন, আগামী দিনে জেলার রাজনৈতিক দায়িত্ব তাঁর হাতেই তুলে দেওয়া হবে। এই ঘোষণাকে রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।

Advertisements
Call Advertisement Banner

ভোট প্রক্রিয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ২০২১ সালের নন্দীগ্রামের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, তখন লোডশেডিং করে ইভিএম লুটের চেষ্টা হয়েছিল। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি। তাঁর দাবি, “এভাবে না করলে ওরা জিততে পারবে না।” পাশাপাশি নন্দীগ্রামের অতীত আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, সংকটের সময়ে অধিকারী পরিবার সামনে আসেনি, বরং তিনিই জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলেন।

এদিন হলদিয়া থেকে তোলাবাজি ও কাটমানি নিয়েও সরব হন মমতা। তাঁর অভিযোগ, শিল্পাঞ্চলের বিভিন্ন সংস্থা ও পরিবহণ থেকে নিয়মিত টাকা তোলা হয় এবং সেই অর্থ কোথায় যায় তা নিয়ে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি প্রশাসনের উদ্দেশে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি ভোট ও গণনার দিন সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তাও দেন।

Advertisements

সব মিলিয়ে, প্রথম দফার ভোটের আগে হলদিয়ার সভা থেকে একদিকে যেমন রাজনৈতিক আক্রমণ তীব্র করলেন মমতা, তেমনই অভিষেককে সামনে রেখে মেদিনীপুরের ভবিষ্যৎ নেতৃত্বের রূপরেখাও স্পষ্ট করে দিলেন তিনি।

WhatsApp Channel Join Now
Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বিজেপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যে কাঁটাখালি ব্রিজ হবে...

ভোটের আগে দুই জেলায় একাধিক কেন্দ্রে ঘুরে ঝড়ো প্রচার...

আমার তিনটে ওয়ার্ডে ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে বিজেপি: মমতা

প্রথম দফার নির্বাচনী প্রচার শেষ হওয়ার আগে মঙ্গলবার চারটি...

বীরভূমে ফিরছেন কেষ্ট? ‘খেলা হবে’ হুঁশিয়ারি অনুব্রতের

তিনি নিজে কোনও দিন ভোটে দাঁড়াননি, তবুও বীরভূমের ভোট...

DA কার্যকর নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল মমতার

DA News: বাজেটে ঘোষিত রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত ৪...

ভোটের সময় বাড়িতে আত্মীয় রাখা যাবে না! নির্বাচন কমিশনের...

বিধানসভা নির্বাচনের ঠিক দু’দিন আগে নজিরবিহীন কড়াকড়ি জারি করল...

বাইক বন্ধের নির্দেশে ক্ষুব্ধ মমতা! “গরিব মানুষ খাবে কী?”...

অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া নির্দেশ জারি...

ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামে তৃণমূল নেতা গ্রেফতার

ভোটের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, তার আগেই উত্তপ্ত...