আবারো ঝাড়গ্রামে দাঁতাল হাতির তাণ্ডব, আতঙ্কে রাত কাটাছে গ্রামবাসীরা

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাতভর দাপিয়ে বেড়াল দাঁতাল হাতির দল! ফের হাতির হামলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রামের জারুলিয়া ও আউলগেড়িয়া গ্রামের বাসিন্দারা। সূত্রের খবর-রবিবার ভোরে খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে প্রায় ১৫-১৭টি দাঁতাল হাতির একটি দল।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ঘুমন্ত অবস্থাতেই হাতির দল তাণ্ডব চালায়। গ্রামের একে একে করে সাতটি কাঁচা বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলে, এবং আরও ৯টি মাটির বাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত করে।

Advertisements
Call Advertisement Banner
আবারো ঝাড়গ্রামে দাঁতাল হাতির তাণ্ডব, আতঙ্কে রাত কাটাছে গ্রামবাসীরা
হাতির তাণ্ডব, আতঙ্কে রাত কাটাছে গ্রামবাসীরা। —নিজস্ব চিত্র

গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই হাতির দলটি জঙ্গলের আশপাশে ঘোরাফেরা করছিল। দিনের বেলা জঙ্গলে থাকলেও, রাত হলেই তার খাবারের খোঁজে হানা দিচ্ছে লোকালয়ে। ফলে আতঙ্কের মধ্যে রাত জেগে কাটাছে বহু মানুষ।

Advertisements
ঝাড়গ্রামের জারুলিয়া ও আউলগেড়িয়া গ্রামে দাঁতাল হাতির তাণ্ডব। রাতভর সাতটি বাড়ি ভাঙচুর, আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে।
রাতে হাতির দল তাণ্ডব চালায়, গ্রামের কাঁচা বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলে। —নিজস্ব চিত্র

এই বিষয়ে বনদপ্তরকে একাধিকবার জানানো সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের ক্ষোভ বাড়ছে বন দপ্তরের ভূমিকা নিয়ে। ভাঙা বাড়ি, ক্ষয়ক্ষতি আর রাতের আতঙ্ক—সব মিলিয়ে রীতিমতো বিপর্যস্ত ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা।

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

ঝাড়গ্রামে প্রচারের মাঝে রাস্তার দোকানে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী

রাজনীতির উত্তাপ যখন চরমে, তখনই একেবারে অন্য মেজাজে ধরা...

নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি থেকে তাজা বোমা...

বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল Nandigram। তাজা...

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...