বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে ডুলুং নদীতে স্নান করতে নেমে আর বাড়ি ফেরা হলো না ঝাড়গ্রামের চন্দ্রী বিড়া গ্রামের বাসিন্দা ২১ বছরের তরুণ সায়ন সাউয়ের। পাঁচ বন্ধু মিলে ডুলুং নদীর গোকুলপুর ঘাটে গিয়েছিলেন তাঁরা। সেখানেই স্নান করতে নামেন সায়ন। আচমকাই জলের স্রোতে তলিয়ে যান তিনি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। ঘটনার প্রায় ১৯ ঘণ্টা কেটে গেলেও এখনও সায়নের কোনও খোঁজ মেলেনি।
নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজ তরুণের সন্ধানে জোরকদমে চলছে উদ্ধার অভিযান। স্বাভাবিকভাবেই উদ্বেগে পরিবার ও পরিজনেরা।



