সাকরাইলে বৃষ্টির মাঝেই টর্নেডো, আতঙ্ক পাথরায়

Follow
Follow

ঝাড়গ্রাম: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে রাজ্যজুড়ে নিম্নচাপ ও অবিরাম বৃষ্টির মধ্যেই ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের পাথরা ও পার্শ্ববর্তী এলাকায় দেখা মিলল টর্নেডোর। আচমকয় এই টর্নেডো তৈরি হওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা নাগাদ এলাকায় এই টর্নেডোটি তৈরি হয় এবং প্রায় ১৫ মিনিট ধরে সেটি স্থায়ী ছিল। তবে টর্নেডোটি মূলত ফাঁকা জায়গা ও মাঠের উপর দিয়ে এগিয়ে যাওয়ায় বড়সড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। যদিও এর প্রভাবে বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে।
গুপ্তমণি থেকে কুলটিকরি যাওয়ার মূল রাস্তার ধারে এবং কেলেঘাই নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় একাধিক গাছ ভেঙে পড়ে। ফলে বেশি কিছু সময়ের জন্য ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

এলাকার বহু বাড়ি কাঁচা বা মাটির তৈরি হওয়ায় আচমকা এই প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

Advertisements

অবিরাম বৃষ্টির মধ্যেই আচমকা এই টর্নেডো তৈরি হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...