ঢালাই রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, উত্তাল ঝাড়গ্রামের যুহাশোল গ্রাম

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আবারও সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ! এবার ঝাড়গ্রামের জামবনি ব্লকের কেন্দডাংরি অঞ্চলের যুহাশোল গ্রামে। প্রায় ১ কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। ক্ষোভে ফেটে পড়েছেন প্রায় ৩০টি আদিবাসী পরিবারের সদস্যরা। রাস্তার গুণমান নিয়ে প্রশ্ন তুলে তাঁরা সরব হয়েছেন স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে।

গ্রামবাসীদের অভিযোগ, ১৫ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও ঠিকভাবে গাইডলাইন মেনেই কাজ হয়নি। রাস্তার পাশে যেখানে ৬ ইঞ্চি গভীর ঢালাই থাকার কথা, সেখানে মাঝে মাঝে মাত্র ১ থেকে দেড় ইঞ্চি ঢালাই দিয়ে কাজ চালানো হচ্ছে। দিন কয়েক আগে কাজ শুরু হতেই অনিয়ম ধরা পড়ে, আর সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করতে বাধ্য হন ঠিকাদার।

Advertisements
Call Advertisement Banner

এই নিয়ে স্থানীয় তৃণমূল যুব ব্লক সভাপতি হিমাংশু দত্ত বলেন, “অভিযোগ পাওয়ার পরেই আমার ঠিকাদারকে জানিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। নিয়ম মেনেই নতুনভাবে আবার কাজ শুরু হবে।”

কিন্তু অন্যদিকে পঞ্চায়েত সদস্যা নমিতা মাহাতোও কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি নিজে গিয়ে দেখেছি কাজ ঠিকঠাক হয়নি। ব্লক অফিসে জানিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।”

Advertisements

বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে তৃণমূলের ‘দুর্নীতির নমুনা’ বলে কটাক্ষ করা হয়েছে। এক বিজেপি নেতা কটাক্ষ করে বলেন, “তৃণমূল মানেই লুটপাট। গোটা রাজ্যেই এক অবস্থা। মানুষ এবার পরিবর্তন চাইছে। আমরা প্রতিবাদে রাস্তায় নামব।”

গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, “এই দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...