আবারো চমক জলচকে! টাইটানিক, প্রেম মন্দিরের পর এবার কোচবিহারের রাজবাড়ি

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অমিত খিলাড়ি, পিংলা: পশ্চিম মেদিনীপুরের জলচক যেন প্রতিবছর দুর্গাপুজোয় চমক দেখানোর এক অন্য নাম হয়ে উঠেছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই দুর্গোৎসবকে কেন্দ্র করে বছরভর অপেক্ষায় থাকে আপামর বাঙালিরা। আর জলচকের পুজো মানেই সারা জেলার মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

কারণ গত ২০২৩ সালে টাইটানিক, ২০২৪ সালে প্রেম মন্দিরের থিমে পুজো মণ্ডপ তৈরি করে জেলার সীমা ছাড়িয়ে রাজ্য জুড়ে জলচকের সুনাম ছড়িয়ে পড়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ২০২৫-এর পুজোয় নতুন বিস্ময় নিয়ে হাজির হতে চলেছে জলচক। এবারের থিম — কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ি।

Advertisements
Call Advertisement Banner

ইতিমধ্যেই থিম মণ্ডপ নির্মাণের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছে। সম্পূর্ণ কোচবিহারের রাজবাড়ির আদলে তৈরি হবে এবারের পুজোমণ্ডপ। রাজবাড়ির সুক্ষ্ম কারুকাজ, স্থাপত্যশৈলী, প্রাচীনত্বের গরিমা— সবটাই ফুটিয়ে তোলার পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা। এবারে এই প্রকল্পের বাজেট ধরা হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা।

পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, “প্রতি বছরই নতুনত্ব আনার চেষ্টা করি। এবারের কোচবিহার রাজবাড়ির থিম শুধুমাত্র মণ্ডপের বাহারি সাজ নয়, বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের প্রতি শ্রদ্ধা জানানো। দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হবে এটা।”

Advertisements

পুজোর দিনগুলিতে জলচকে উপচে পড়া ভিড়, ক্যামেরার ঝলকানি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিও— সবই যেন জলচকের পুজোকে ঘিরে এক অভাবনীয় উন্মাদনায় পরিণত করে। এবারও জলচকের পুজো দেখতে জেলার পিংলা, সবং, ডেবরা, ময়না ছাড়িয়ে বহু দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা ভিড় করবেন বলে আশা করা হচ্ছে। দেখা হবে জলচকে, কোচবিহারের রাজবাড়ির ছোঁয়া নিয়ে। চমকের অপেক্ষায় থাকুন! follow us

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...