ডুলুং নদীর জলের তলায় বড়ামারা সেতু, গোয়ালমারা-ঝাড়গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১৫টি গ্রাম

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দু’দিনের টানা নিম্নচাপের বৃষ্টিতে ডুলুং নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। আর তারই জেরে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়ামারা কজওয়ে সেতুটি পুরোপুরি জলের তলায়। ফলে কার্যত ঝাড়গ্রাম শহরের সঙ্গে বেলিয়াবেড়া ও রোহিনী–সহ প্রায় ১৫টি গ্রামের যোগাযোগ একবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই সেতু দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করতেন, বিশেষত রুগী পরিবহণ, ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া এবং বাজারে মালামাল আনা–নেওয়ার কাজ চলত। কিন্তু বর্তমানে সেতুর উপর দিয়ে বইছে প্রবল জলের স্রোত — ছোট যান তো দূর, মানুষ হেঁটেও পেরোতে পারছেন না।

Advertisements
Call Advertisement Banner

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, “আমরা হাসপাতালে যেতে পারছি না, শিশুদের স্কুল বন্ধ, বাজার আনতে পারছি না, এমনকি ইমার্জেন্সি পরিস্থিতিতেও আমাদের ঝাড়গ্রামে পৌঁছনোর রাস্তা নেই।”

Advertisements

বিশেষ করে বেলিয়াবেড়া, রগড়া, সাঁকরাইল, ও রোহিনী এলাকার মানুষদের জন্য ঝাড়গ্রাম শহর একমাত্র স্বাস্থ্য ও সরকারি পরিষেবার কেন্দ্র। সেই রাস্তাই এখন জলের তলায়।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...