অবিশ্বাস্য সাফল্য! ৮ হাজার স্কুলকে হারিয়ে দেশসেরা খাড়বান্ধি এস.সি. উচ্চ বিদ্যালয়

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে এসে দেশের মানচিত্রে নজর কাড়ল খাড়বান্ধি এস.সি. উচ্চ বিদ্যালয়। সর্বভারতীয় বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতায় দেশের প্রায় ৮,০০০ বিদ্যালয়কে পিছনে ফেলে ভারতের দ্বিতীয় স্থান অর্জন করেছে এই স্কুল। জেলার নাম উজ্জ্বল করে এই অসামান্য সাফল্য এখন গোটা এলাকায় আনন্দের ঢেউ তুলেছে।

এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল ATL টিঙ্কারিং ল্যাবরেটরির অনুদান পাওয়ার লক্ষ্যে। প্রতিযোগিতায় ছিল ১৪১টি উদ্ভাবনী কর্মসূচি, যার মধ্যে ৭০টি সেন্সর-নির্ভর আধুনিক পরীক্ষা—আগুন সতর্ককারী যন্ত্র, ধোঁয়া শনাক্তকারী ডিভাইস, স্বয়ংক্রিয় পথবাতি সহ একাধিক প্রযুক্তিনির্ভর মডেল জমা দিয়েছিল খাড়বান্ধি স্কুল।

Advertisements
Call Advertisement Banner

ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও সরাসরি অংশ নেন প্রতিযোগিতার পুরো প্রক্রিয়ায়। জমা দেওয়া প্রতিটি কাজ, ভিডিও, বহুনির্বাচনী প্রশ্ন এবং প্রকল্পের নম্বর যুক্ত হয় বিদ্যালয়ের সামগ্রিক স্কোরে। আগস্ট মাস থেকে ATLUP মোবাইল অ্যাপের মাধ্যমে ধাপে ধাপে প্রকল্প পাঠিয়ে স্কুলটি শেষ পর্যন্ত পৌঁছয় সর্বভারতীয় দ্বিতীয় স্থানে।

শুধু প্রতিষ্ঠান নয়, ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও উজ্জ্বল করেছেন খাড়বান্ধির ছাত্র-শিক্ষকরা। একাদশ শ্রেণির ছাত্র স্বপন মহাপাত্র—সর্বভারতীয় তৃতীয়, শিক্ষিকা সুদীপ্তা মাইতি—সর্বভারতীয় দ্বিতীয়, শিক্ষক বিশ্বজিৎ ঘোষ—সর্বভারতীয় তৃতীয়, প্রধান শিক্ষক চঞ্চল পাল—দেশের ষোড়শ স্থানে।

Advertisements

এছাড়াও কয়েকজন অভিভাবকও পাঁচ থেকে দশের মধ্যে স্থান অর্জন করেছেন, যা প্রতিযোগিতায় এই স্কুলের জায়গাটিকে আরও শক্তিশালী করেছে। প্রধান শিক্ষক চঞ্চল পাল বলেন, “ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য। আগামী দিনে বিজ্ঞানচর্চা আরও বিস্তৃত করাই আমাদের লক্ষ্য।”

শিক্ষামহলের মতে, খাড়বান্ধি স্কুলের এই সাফল্য গ্রামীণ অঞ্চলে বিজ্ঞান শিক্ষা ও উদ্ভাবনী শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে। ঘাটতি থাকা সত্ত্বেও গ্রাম থেকে এভাবে জাতীয় স্তরে উঠে আসা—এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত।

WhatsApp Channel Join Now
Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...