নন্দীগ্রামে (Nandigram) ২৬ এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেই প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মাঠে নেমে পড়লেন Pabitra Kar। কলকাতা থেকে ফিরে রেয়াপাড়ার শিব মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি।
প্রচারের মাঝে পবিত্র কর জানান, “আমি ভূমিপুত্র হিসেবে এই লড়াই লড়তে চাই। আমি মানুষের কাছে গিয়ে ভোট চাইব। কেন্দ্রের বঞ্চনার বিষয়ও তুলে ধরব।” এবং বিজেপি ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ওই দলে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করা সম্ভব হচ্ছিল না। তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগ দিয়েছি।
প্রতিদ্বন্দ্বী হিসেবে Suvendu Adhikari–এর নাম সামনে থাকলেও, সে বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিতে চাননি। তাঁর কথায়, “আমার বিপক্ষে কে আছে সেটা বড় কথা নয়, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকব।”
অন্যদিকে, পবিত্র করের দলবদলকে ঘিরে বিজেপির পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া সামনে এসেছে। নন্দীগ্রামে বিজেপি কর্মীরা মিছিল করে এবং ‘গদ্দার বিদায়’ বলে স্লোগান তোলেন এবং মিষ্টিমুখ করেন।
এই বিষয়ে বিজেপি নেতা Pralay Pal কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, “পবিত্র কর চিটিংবাজ। তৃণমূল তাকে প্রার্থী করেছে। কিন্তু নন্দীগ্রামে Suvendu Adhikari বিপুল ব্যবধানে জিতবেন।”
নন্দীগ্রামে একদিকে তৃণমূলের নতুন প্রার্থীকে সামনে রেখে প্রচার জোরদার হচ্ছে, অন্যদিকে বিজেপিও পাল্টা আক্রমণে নামায় নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





