বাংলায় এবার ‘ডবল ইঞ্জিন’ সরকার! ৫০ বছর পর নজির গড়ল বিজেপি

Follow
Follow

BJP Government Bengal: পাঁচ দশকের অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গে প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে ‘ডবল ইঞ্জিন’ সরকার প্রতিষ্ঠার পথে গেরুয়া শিবির। কেন্দ্রে বিজেপি এবং এবার রাজ্যেও বিজেপি— এই ফলাফলের পর কার্যত নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি বাংলা।

দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলকে মর্যাদার লড়াই হিসেবে দেখছিল বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ— সকলেই নির্বাচনী প্রচারে বারবার ‘ডবল ইঞ্জিন সরকার’-এর কথা তুলে ধরেছিলেন। সেই প্রচারেই সাড়া দিয়ে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন বলে দাবি বিজেপির।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রায় ৫০ বছর পর বাংলায় ফের এমন পরিস্থিতি তৈরি হল যখন কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকবে। এর আগে ১৯৭২ সালে কেন্দ্রে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার এবং রাজ্যে সিদ্ধার্থশঙ্কর রায়ের নেতৃত্বে কংগ্রেস সরকার ছিল। তারপর দীর্ঘ কয়েক দশক বাংলায় সেই সমীকরণ আর দেখা যায়নি।

Advertisements

এবার সেই ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল বিজেপি। বিহারের পর বাংলার মতো গুরুত্বপূর্ণ রাজ্যেও জয় পেয়ে জাতীয় রাজনীতিতে আরও শক্ত অবস্থান তৈরি করল গেরুয়া শিবির। বিজেপির দাবি, এই ফলাফল উন্নয়ন, পরিবর্তন এবং কেন্দ্রীয় প্রকল্পের উপর মানুষের আস্থার প্রতিফলন।

বাংলার রাজনৈতিক সমীকরণে এই পরিবর্তন আগামী দিনে প্রশাসন থেকে সংগঠন— সব ক্ষেত্রেই বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...