অরিজিৎ সিংয়ের পর কুমার শানুর গান গেয়ে ভাইরাল ডেবরার আকাশ

কুমার শানুর গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডেবরার আকাশ কুমার দাস। নেটিজেনরা বলছেন—"দ্বিতীয় কুমার শানু"।

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অরিজিৎ সিংয়ের পর এবার কুমার শানুর গান গেয়ে ফের ভাইরাল হলেন ডেবরার আকাশ কুমার দাস। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তাঁর গানের ভিডিও।

পশ্চিম মেদিনীপুরের ডেবরার বৌলাসিনি গ্রামের বাসিন্দা আকাশ কুমার দাস পেশায় তিনি পোস্টমাস্টার, কিন্তু নেশায় গানের মানুষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর গাওয়া কুমার শানুর জনপ্রিয় গান। ভিডিওটি মুহূর্তের মধ্যে নেটিজেনদের হৃদয় জয় করেছে। কেউ কেউ লিখছেন—“এ যেন নতুন কুমার শানু”, আবার কেউ বলছেন—“কণ্ঠে আবেগ ভরপুর”। ইতিমধ্যেই গানটি কুড়ি লক্ষ এর ভিউ ছুঁয়ে ফেলেছে।

আরো পড়ুন: ‘DA, ও কর্মসংস্থান না দিলে অনুদান নয়!’ পুজোর আগেই টাকাই ফিরিয়ে দিল একাধিক ক্লাব?

Advertisements
Call Advertisement Banner

তবে আকাশ নিজেকে কারো সঙ্গে তুলনা করতে চান না। তাঁর কথায়—“অরিজিৎ ও কুমার শানু আমার গানের গুরু। তাঁদের অনুপ্রেরণায় গান শিখেছি। তাই আমি চাই নিজের কণ্ঠে মানুষ আমাকে চিনুক।”

উল্লেখ্য, ২০২২ সালেও অরিজিৎ সিংয়ের গান গেয়ে ভাইরাল হয়েছিলেন আকাশ। তখন তাঁকে বলা হয়েছিল “দ্বিতীয় অরিজিৎ সিং”। এবার আবার কুমার শানুর কণ্ঠে গান গেয়ে মানুষের মন জয় করলেন তিনি।

Advertisements

শৈশব থেকেই গানের প্রতি ভালোবাসা ছিল আকাশের। ক্লাস ফোরে শুরু হয়েছিল তাঁর তালিম। গুরু ছিলেন নীলকান্ত মাইতি। পাশাপাশি বাদল চন্দ্র দাস, অমল কুইলা ও শুভদীপ মুখার্জির কাছ থেকেও শিখেছেন অনেক কিছু। বর্তমানে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ দর্শক। বাংলা ও সাঁওতালি গানেও সমান জনপ্রিয় আকাশ।

মা-বাবার সমর্থন ও ভালোবাসাই তাঁর বড় শক্তি। সম্প্রতি এক স্টেজ শোতে মায়ের উদ্দেশ্যে গাওয়া একটি গান ব্যাপক ভাইরাল হয়েছে। দ্যা মেদিনীপুর টাইমসের পক্ষ থেকে আগামী জীবনের প্রতিটি পদক্ষেপে আকাশের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

পেট্রোল, ডিজেলের উপর ১০ টাকা করে শুল্ক কমাল কেন্দ্র...

Petrol-Diesel Excise Duty: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই...

সন্ধ্যায় সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদী, থাকবেন না...

পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির প্রভাব নিয়ে দেশের শীর্ষ...

যুবসাথীর টাকা পাননি, কবে পাবেন বকেয়া? মুখ খুললেন খোদ...

Yubasathi: যুবসাথী প্রকল্পে আবেদন করেও এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা...

ফেসবুকে আলাপ, ঘর ছেড়ে ভিন রাজ্যে! গাইঘাটায় উদ্ধার আসামের...

ফেসবুকে আলাপ থেকে সম্পর্ক, আর সেই সূত্র ধরেই ঘর...

প্রেমের টানে ফের প্রেমিকের দুয়ারে নাবালিকা! পুরনো আতঙ্কে ‘হবু...

Sabang: প্রেম নাকি অন্ধ! সে সমাজ, নিয়মকানুন, এমনকী বয়সেরও...

২৫টি পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

West Bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়...

সবংয়ে নাকা চেকিংয়ে ধরা পড়ল গোপন বিয়ে, নাবালিকা কনেকে...

ভোটের আগে কড়া নজরদারিতে ছিল পুলিশ। আর সেই নাকা...