বৌভাতে যাওয়ার পথে দুষ্কৃতী হামলা, বানারহাটে আহত ৫

Follow
Follow

Jalpaiguri: বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে কন্যাযাত্রীদের গাড়িতে দুষ্কৃতীদের হামলা ঘটনা জলপাইগুড়ির বানারহাটে। বানারহাট থানার দূরামারি এলাকার চানারিপাড়া গ্রামে এই ঘটনায় অন্তত তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলায় আহত হয়েছেন পাঁচজন যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খগেনহাট এলাকা থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন কন্যাযাত্রী পাঁচটি ছোট গাড়িতে করে বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। অভিযোগ, জঙ্গল এলাকা পেরিয়ে চানারিপাড়ার নোনাই ব্রিজের কাছে পৌঁছতেই আচমকা তাদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী।

অভিযোগ, হামলাকারীদের হাতে ছিল লোহার রড, বাঁশ এবং পাথর। সেই অস্ত্র নিয়েই গাড়িগুলিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হঠাৎ এই হামলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গাড়ির যাত্রীদের একাংশ জখম হন, তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisements

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনায় ইতিমধ্যেই ১২ জনকে আটক করা হয়েছে। হামলার নেপথ্যে ছিনতাই, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে— সব দিক খতিয়ে দেখা হচ্ছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম সাহা।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে দেরি করেছে। তাঁদের দাবি, আরও বড়সড় বিপদ ঘটতে পারত। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে হামলার আসল কারণ জানার চেষ্টা করছে।

Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...