হারের দায় নিয়ে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা বিবেক গুপ্তার

Follow
Follow

Jorasanko: বিধানসভা নির্বাচনে জোড়াসাঁকো-সহ হিন্দিভাষী এলাকায় তৃণমূলের খারাপ ফলাফলের দায় কাঁধে নিয়ে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক Vivek Gupta। ফল ঘোষণার পর সমাজমাধ্যমে পোস্ট করে নিজের সিদ্ধান্ত জানালেন তিনি।

বিবেক গুপ্তা লেখেন, “ভোটে এই ফলাফলের সম্পূর্ণ দায় আমার। একজন নেতা হিসেবে এই ব্যর্থতা মেনে নিচ্ছি। তাই দলের সব পদ থেকে ইস্তফা দিলাম। নেতৃত্বের পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছি।”

শুধু ইস্তফাই নয়, জোড়াসাঁকোর মানুষের উদ্দেশেও বার্তা দেন তিনি। সমাজমাধ্যমে বিবেক লেখেন, “জোড়াসাঁকোর মানুষ নিজেদের মতামত স্পষ্ট করেছেন। পাঁচ বছরের জন্য Bijoy Ojha-কে বেছে নিয়েছেন। আশা করি উনি ভালোভাবে কাজ করবেন।”

Advertisements

উল্লেখ্য, এ বার জোড়াসাঁকো কেন্দ্র থেকে বিবেক গুপ্তাকে প্রার্থী করেনি তৃণমূল। তাঁর বদলে টিকিট দেওয়া হয়েছিল বিজয় উপাধ্যায়কে। কিন্তু সেই আসন শেষ পর্যন্ত দখল করে বিজেপি। জোড়াসাঁকো থেকে পাঁচ হাজারের বেশি ভোটে জয় পান বিজেপির বিজয় ওঝা।

রাজনৈতিক মহলের মতে, শুধু একটি কেন্দ্র নয়— কলকাতার হিন্দিভাষী অধ্যুষিত একাধিক এলাকায় তৃণমূলের ফল খারাপ হওয়ায় চাপ বাড়ছিল বিবেক গুপ্তার উপর। কারণ তিনি দলের হিন্দিভাষী সেলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...