লক্ষ্মীর ভান্ডারের টাকায় দুর্গাপুজো! ধুরপা গ্রামে মাতৃশক্তির অনন্য উদ্যোগ

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডারের অনুদানেই দুর্গাপুজোর আয়োজন করল ধুরপা গ্রামে মহিলারা, মাতৃশক্তির এই পুজো কমিটি এবার তৃতীয় বছরে পা দিল।

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পূর্ব মেদিনীপুর: লক্ষ্মীর ভান্ডারের টাকাতেই এবার দুর্গাপুজোর জৌলুস। সাহস জুগিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডারের এই অনুদান। ধুরপা গ্রামে মহিলাদের উদ্যোগেই আয়োজিত হচ্ছে দুর্গাপুজো।

শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক থানার অন্তর্গত ধুরপা গ্রামে আগে কখনো দুর্গাপুজো হত না। গ্রামের মহিলাদের পুজো দেখতে বা অঞ্জলি দিতে যেতে হত প্রায় ৪ কিলোমিটার দূরে পাশের গ্রামে। তাই ২০২৩ সালে প্রথমবার গ্রামের মহিলারা নিজেদের উদ্যোগে শুরু করেন দুর্গাপুজো। আর সেই সাহস জুগিয়েছিল রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।

Advertisements
Call Advertisement Banner

প্রথমে ৫০০ টাকা অনুদান মিললেও পরে তা বেড়ে দাঁড়ায় ১,০০০ টাকায়। সেই টাকাই তাঁরা চাঁদা হিসেবে পুজোয় দেন। ফলে প্রথম বছরের চেয়ে দ্বিতীয় ও তৃতীয় বছরে বাড়ছে পুজোর জৌলুস।

এ বছর মাতৃশক্তি পুজো কমিটির দুর্গাপুজো তৃতীয় বছরে পড়ল। কমিটির সম্পাদিকা শম্পা জানা বলেন— “আগে গ্রামে দুর্গাপুজোর আনন্দই ছিল না। আমরা ভেবেছিলাম কীভাবে শুরু করা যায়। কিন্তু লক্ষ্মীর ভান্ডার আমাদের এই স্বপ্ন পূরণ করেছে। লক্ষ্মীর ভান্ডারের এক মাসের টাকা আমরা পুজোয় দিই। এভাবেই আমাদের মাতৃশক্তির পুজো।”

Advertisements

মোট ৮০-৯০ জন মহিলা এই কমিটির সদস্য। তাঁরা নিজেদের অনুদানের টাকায় দুর্গাপুজোর ব্যয়ভার বহন করেন। পাশাপাশি এলাকায় চাঁদাও তোলেন।

মহিলাদের বক্তব্য, লক্ষ্মীর ভান্ডার শুধু সংসার চালাতে নয়, তাঁদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করেছে। এবার অনুদানের পরিমাণ বেড়েছে। তাই এ বছরের পুজো হবে আরও জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করছেন তাঁরা।

WhatsApp Channel Join Now
Priti
Priti
"নিউজ কন্টেন্ট লেখা আমার পেশা, কিন্তু প্রতিটি গল্পে আমি নিজের সৃজনশীল স্পর্শ রাখতে চেষ্টা করি। তথ্যের প্রতি যত্ন এবং শব্দের প্রতি ভালোবাসাই আমার শক্তি।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...