জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রাখির বন্ধনে চন্দ্রকোনায় সম্প্রীতির বার্তা

Follow
Follow

সুমন মণ্ডল, চন্দ্রকোনা : স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে চন্দ্রকোনায় পালিত হলো রাখীবন্ধন উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনুষ্ঠানে উপস্থিত হয়ে একে অপরের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন সকলে। উৎসবকে ঘিরে এলাকায় তৈরি হয় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলই, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিধায়ক সুকান্ত দোলই বলেন, “পবিত্র এই উৎসবের দিনে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে রাখির বন্ধনে আবদ্ধ হলাম। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা আরও নিবিড় হোক। আমরা যেন প্রত্যেকেই এক হয়ে থাকতে পারি।” পাশাপাশি তিনি চন্দ্রকোনা বিধানসভা এলাকার সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Advertisements

অপরদিকে, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ জানান, সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। বিভিন্ন ধর্মের মানুষের হাতে রাখি পরিয়ে পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলার মধ্য দিয়ে বৈচিত্র্যের মাঝে মহামিলনের উৎসব পালন করা হলো। সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার এই বন্ধন আগামী দিনেও আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...