নবদ্বীপে মহাচক্র রাস! একসাথে পুজিত ১০৮ রাধাকৃষ্ণ মূর্তি

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আলোকসজ্জা, ভক্তি আর ঐতিহ্যের অনন্য মেলবন্ধনে মেতে উঠেছে নবদ্বীপ শহর। নদীয়ার আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত এই শহর যেন আরও একবার ফিরে পেয়েছে তার ঐতিহ্যবাহী জৌলুস— সর্বজনীন শ্রী শ্রী মহাচক্র রাস উৎসব-এর মাধ্যমে।

প্রাচীন মায়াপুর এলাকায় চলা এই উৎসবের এ বছর ৬৯তম বর্ষ। একসাথে ১০৮টি রাধাকৃষ্ণ মূর্তির পূজা— এমন দৃশ্য গোটা বাংলায় একমাত্র এখানেই দেখা যায়। ই বিশেষত্বের কারণেই নবদ্বীপের মানুষ একে ভালোবেসে বলেন ‘মহাচক্র রাস’।

উৎসব কমিটির সম্পাদক রঘুনাথ দাস জানান, “এটি শুধু পুজো নয়, এটি ভক্তির চক্র। প্রাচীন বালক সাধুর হাত ধরে শুরু হয়েছিল এই পুজোর প্রচলন। তাঁরই দীক্ষায় নবদ্বীপে সূচনা হয় চক্ররাসের, যেখানে রাধা-কৃষ্ণের ১০৮টি মূর্তি চক্রাকারে ঘূর্ণায়মান অবস্থায় বিরাজ করেন। তাই একে বলা হয় ‘চক্ররাস’। এই পুজো আজও সেই আধ্যাত্মিক ভাবনাকেই বয়ে চলেছে।”

চক্রাকারে সাজানো রাধাকৃষ্ণের মূর্তিগুলি ধীরে ধীরে ঘুরতে থাকে পূজার সময়, যা এক অপূর্ব দৃশ্য তৈরি করে। সুর, আলো, ঢাকের শব্দ আর কীর্তনের তালে ভরে ওঠে সমগ্র এলাকা।

শহরের প্রবীণ বাসিন্দা শশাঙ্ক পাল বলেন, “এই রাস উৎসব আমাদের শিকড়ের সঙ্গে জড়িয়ে। ছোটবেলা থেকে দেখে আসছি— যখন মহাচক্র ঘোরে, তখন মনে হয় ভগবান নিজে নেমে এসেছেন।”

প্রতি বছরই হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী আসেন এই ঐতিহ্যবাহী পুজো দেখতে। পুজো কমিটির পক্ষ থেকে প্রায় তিন হাজার মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। স্থানীয় হোটেল ও আশ্রমগুলো ভরে ওঠে বাইরে থেকে আসা ভক্তদের ভিড়ে।

পুজোর উদ্যোক্তাদের বক্তব্য, আগামী দিনে এই ঐতিহ্যকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে চান তাঁরা। “আমাদের লক্ষ্য, এই মহাচক্র রাসকে বিশ্বস্তরে তুলে ধরা। যাতে নবদ্বীপের ভক্তি ও সংস্কৃতির বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়,” — জানালেন পুজো উদ্যোক্তা দেবব্রত রায়।

WhatsApp Channel Join Now
Priti
Priti
"নিউজ কন্টেন্ট লেখা আমার পেশা, কিন্তু প্রতিটি গল্পে আমি নিজের সৃজনশীল স্পর্শ রাখতে চেষ্টা করি। তথ্যের প্রতি যত্ন এবং শব্দের প্রতি ভালোবাসাই আমার শক্তি।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...