পরিযায়ী শ্রমিক বোঝাই বাসের দুর্ঘটনা রানীগঞ্জে, মহিলা-শিশুসহ জখম ৪

Follow
Follow

Raniganj Bus Accident: ভোট দিয়ে কর্মস্থলে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে ঢুকে পড়ে যাত্রীবোঝাই বাসটি। এই ঘটনায় মহিলা ও শিশুসহ আহত হন চারজন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ স্কয়ারের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে, মঙ্গলপুর শিল্প তালুক এলাকায়। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার রামগঙ্গা এলাকা থেকে প্রায় ৬০ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে একটি বাস হরিয়ানার উদ্দেশে রওনা দিয়েছিল। ভোটদান সেরে কর্মস্থলে ফিরছিলেন তাঁরা।

অভিযোগ, রাত প্রায় ২টো নাগাদ বাসচালকের অন্যমনস্কতার জেরে নিয়ন্ত্রণ হারায় বাসটি। রাস্তার ধারে থাকা একাধিক ব্যানার, পোস্টার ও বিদ্যুতের খুঁটি ভেঙে বাসটি রানীগঞ্জ স্কয়ারের দিকে ঢুকে পড়ে। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভিতরে। অনেক যাত্রী প্রথমে আগুন লেগেছে বলে চিৎকার শুরু করেন।

Advertisements

দুর্ঘটনায় একটি পরিবারের তিন সদস্য— স্বামী, স্ত্রী ও তাদের শিশু পুত্র আহত হন। আহত হন বাসের খালাসিও। সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীগঞ্জ থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ। দ্রুত আহতদের উদ্ধার করে অন্য বাসের ব্যবস্থা করে বাকি যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়। এই ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের মতে, গভীর রাতে এলাকা ফাঁকা থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে। দিনের বেলায় এই দুর্ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কা অনেক বেশি ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই এই দুর্ঘটনা ঘটেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...