WB 2025 Final Voter List Download: পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ডাউনলোড করুন মোবাইল থেকেপশ্চিমবঙ্গের ভোটারদের জন্য শুরু হয়েছে নতুন উদ্যোগ — 2025 সালের ফাইনাল ভোটার লিস্ট এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে ভোটার SIR প্রক্রিয়া, যেখানে প্রতিটি BLO ইতিমধ্যেই ভোটার লিস্ট ম্যাপিং সম্পূর্ণ করেছে। এই ম্যাপিংয়ের মাধ্যমে যাচাই করা হচ্ছে, ২০২৫ সালের ভোটার লিস্টে থাকা নামগুলি ২০০২ সালের ভোটার লিস্টে আছে কিনা। যাদের নাম উভয় তালিকায় রয়েছে, তাদের অতিরিক্ত কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না।
Table of Contents
আজকের প্রতিবেদনে দেখে নিন — কিভাবে আপনি নিজের West Bengal 2025 Final Voter List এবং 2002 সালের ভোটার লিস্ট দুটোই মোবাইল থেকেই ডাউনলোড করতে পারবেন।
পশ্চিমবঙ্গের ২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোডের পক্রিয়া
১) প্রথমে CEO West Bengal-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 👉 https://ceowestbengal.wb.gov.in/
২) তারপর হোম পেজে থাকা “ELECTORS” লেখার ওপর ক্লিক করুন।
৩) “Download Electoral Roll” অপশনটি সিলেক্ট করে, তার নিচে থাকা “Electoral Roll” বাটনে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে এসে, আপনি কোন জেলার ও কোন বিধানসভার ভোটার, সেটি নির্বাচন করুন।
৫) Roll Type থেকে “Final Roll – 2025” সিলেক্ট করুন, (ভোটার লিস্টটি বাংলা বা ইংরেজি – যেকোনো ভাষায় ডাউনলোড করতে পারেন)।
৬) ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করুন। এরপর ভোট কেন্দ্রের নামের পাশে টিক দিয়ে Download এ ক্লিক করুন।
৭) কিছুক্ষণের মধ্যেই PDF ফাইলটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। এখনই ফাইলটি খুলে নিজের ও পরিবারের সদস্যদের নাম খুঁজে দেখুন।
আরো পড়ুন: পশ্চিমবঙ্গের ২০০২ এর ভোটার লিস্ট ডাউনলোড করুন

২০০২ সালের ভোটার লিস্টও ডাউনলোড পক্রিয়া
যাদের নাম ২০২৫ এবং ২০০২ সালের উভয় ভোটার লিস্টে রয়েছে, তাদের SIR ফর্ম জমা দেওয়ার সময় কোনো অতিরিক্ত ডকুমেন্টস দিতে হবে না।
আর যাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই তার নিচের স্টেপ গুলো ফলো করে ডাউনলোড করেত পারবেন।
১) উপরের একই ওয়েবসাইটে যান।
২) জেলার ও বিধানসভার নাম নির্বাচন করুন।
৩) Roll Type থেকে “Final Roll – 2002” নির্বাচন করুন।
৪) ক্যাপচা পূরণ করে PDF ফাইল ডাউনলোড করুন।
৫) ডাউনলোড করা PDF ফাইল খুলে নিজের নাম, পিতার নাম, ভোটার নম্বর এবং সিরিয়াল নম্বর মিলিয়ে নিন।
| ভোটার লিস্ট সরাসরি ডাউনলোডের লিংক | |
| WB 2025 Final Voter List | https://ceowestbengal.wb.gov.in/Electors |
| WB 2002 Final Voter List | https://ceowestbengal.wb.gov.in/roll_dist |
FAQs’
পশ্চিমবঙ্গের ২০২৫ সালের ভোটার লিস্ট কবে প্রকাশিত হয়েছে?
২০২৫ সালের ভোটার লিস্ট নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়েছে, এবং ডাউনলোডের জন্য এখন অনলাইনে উপলব্ধ।
ভোটার লিস্ট ডাউনলোড করতে কী তথ্য লাগবে?
আপনার জেলা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্রের নাম জানা থাকলেই যথেষ্ট।
২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলে কি ডকুমেন্ট লাগবে?
আপনার ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলে SIR এ কোনো অতিরিক্ত ডকুমেন্ট দিতে হবে না।
২০২৫ সালের ভোটার লিস্টে নাম না থাকলে কী করব?
আপনার নাম যদি না থাকে, তবে SIR ভেরিফিকেশনের সময় বৈধ ডকুমেন্টস (যেমন ভোটার আইডি, আধার, জন্মসনদ ইত্যাদি) জমা দিন।
অফিসিয়াল ভোটার লিস্ট ডাউনলোড লিংক কী?
অফিসিয়াল ভোটার লিস্ট ডাউনলোড লিংক https://ceowestbengal.wb.gov.in

