দেবকে পাশে নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে কি বললেন মমতা ব্যানার্জি

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আবারও জল-যন্ত্রণার মুখে রাজ্যবাসী। ঘাটাল, বাঁকুড়া, পুরুলিয়া-সহ একাধিক জেলায় টানা বৃষ্টিতে জল জমেছে রাস্তাঘাটে, চাষের জমিতে। এমন পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন দেবকে পাশে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন, “রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকা দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য। তার কাজ শিগ্রই শুরু হবেই।”

মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন কেন্দ্রের টেবিলে পড়ে রয়েছে। কেন্দ্র কিছুই করেনি। অথচ আমরা নিজে থেকেই দেড় হাজার কোটির মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছি। ঘাটাল পুরসভা সহ আশেপাশের এলাকাগুলিকে সেই টাকা দেওয়া হয়েছে। বর্ষার পরে কাজ শুরু হবে।”

Advertisements
Call Advertisement Banner

আরো পড়ুন- জমা জলে সাপের উপদ্রব, পাঁশকুড়ায় বিষধর সাপে কামড়ে মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রের

এবং তিনি এই দিন, DVC এবং মাইথন-পাঞ্চেতের অতিরিক্ত জল ছাড়া প্রসঙ্গেও কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “এবার তো ডিভিসি ১১ গুণ বেশি জল ছেড়েছে। এটাতো প্রকৃতির বন্যা নয়, এটা একদম ‘ম্যানমেড ফ্লাড’। বাংলা আর কত সইবে?”

Advertisements

তিনি আরও জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের মনিটরিং কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে থাকবেন সেচমন্ত্রী, ঘাটালের এমপি তথা অভিনেতা দেব, এলাকার বিধায়করা এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। “২৫ কিমি নদীপথ ড্রেজিংয়ের নির্দেশ দিয়েছি। ৭ কোটি টাকা খরচ করে জল তোলার পাম্প বসানো হবে। ২০২৬ সালের পর থেকে ডিভিসির জলছাড়া কীভাবে আটকানো যায়, সেই পরিকল্পনাও করা হচ্ছে।” Follow me

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...