গোপীবল্লভপুরে পিস্তল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব দশম শ্রেণীর ছাত্র

বিদ্যালয়ে বই খাতা নয়, হাতে পিস্তল! চাঞ্চল্যকর ঘটনা ঘটল গোপীবল্লভপুরে। ইতিহাস ক্লাসে শিক্ষকের চড় খেয়ে পিস্তল নিয়ে স্কুলে ঢুকে তাণ্ডব চালাল এক ছাত্র। অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক।

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চোরচিতা চোরেশ্বর হাইস্কুল। সোমবার দুপুরে এই বিদ্যালয়ে ঘটে গেল এক সিনেমার দৃশ্যকেও হার মানানো মতো কাণ্ড। অভিযোগ, দশম শ্রেণীর ছাত্র নীলাঞ্জন দোলাই ইতিহাস ক্লাসে দুষ্টুমি করছিল। সেই কারণে শিক্ষক পরিমল আট্ট শাসন করতে গিয়ে তাঁকে চড় মারেন। আর তাতেই ক্ষিপ্ত হয় ওই ছাত্র।

প্রথমে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে গেলে, গুরুত্ব দেওয়া হয়নি। ক্ষুব্ধ ছাত্র হুমকি দেয় বাবাকে ডেকে আনার। এরপর ব্যাগ নিয়ে স্কুল ছাড়ে। প্রায় আধঘণ্টা পরে টিফিন পিরিয়ডে হাতে লোডেড ৯ এমএম পিস্তল, ধারালো ছুরি ও পাঞ্চ জাতীয় অস্ত্র নিয়ে ফেরে আসে সে। এবং শিক্ষককে লক্ষ্য করে সিনেমার ভিলেনের মতো তাণ্ডব শুরু করে নীলাঞ্জন।

Advertisements
Call Advertisement Banner

সহপাঠীরা বাধা না দিলে বড় বিপদ ঘটতে পারত। শিক্ষককে না পেয়ে সে তাঁর ভাড়া বাড়ির দিকে ছুটে যায়। সেই সময় শিক্ষক পরিমল আট্টের স্ত্রী ও ছোট মেয়ে বাড়িতে ছিলেন। তাঁদের দিকেও এগোতে গেলে স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তকে আটক করে।

প্রসঙ্গত, এর আগেও নীলাঞ্জনের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে—সহপাঠী ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি।

Advertisements

এই ঘটনার পর ইতিহাস শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ছাত্রকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...

গোপীবল্লভপুরে তৃণমূলে ধাক্কা, দেড়শো পরিবার বিজেপিতে যোগ

Gopiballavpur: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জঙ্গলমহলের...

নববর্ষের দিন থেকেই ঝাড়গ্রামে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী...

Jhargram: নববর্ষের সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোপীবল্লভপুর...

‘সবার গাড়ি চেক হলে প্রধানমন্ত্রীর গাড়িও চেক হবে’  মমতা

ভোটের মুখে উত্তরবঙ্গের ইসলামপুরে জনসভা থেকে ফের কেন্দ্র ও...

নাবালিকাদের ফাঁদে ফেলে যৌন হেনস্থা, শতাধিক ভিডিও উদ্ধার

মহারাষ্ট্রের অমরাবতীতে এক ভয়ংকর যৌন নির্যাতন চক্রের পর্দাফাঁস করল...

‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন’ – রাহুল গান্ধী

Election news: উত্তরবঙ্গের মাটি থেকেই বিধানসভা ভোটের প্রচারে ঝাঁপিয়ে...