সুবর্ণরেখার নদী পাড় ভাঙন জলের তলায় আস্ত খেলার মাঠ, আতঙ্কে শত শত পরিবার!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: সুবর্ণরেখার নদী পাড় ভাঙনের জেরে প্রায় ১২০০ মিটার এলাকাজুড়ে চরম ক্ষতির মুখে পড়েছে গ্রামবাসীরা। ইতিমধ্যেই নদীর জলে তলিয়ে গিয়েছে গ্রামের একমাত্র খেলার মাঠ, একটি পাকাকলাব ঘর, আমবাগান এবং বিদ্যুতের খুঁটি। আতঙ্কে দিন গুনছেন অন্তত ২৫০টি পরিবার। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর প্রশাসন আশ্বাস দিলেও বাস্তবে কোনরকম কাজ হয়নি।

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নম্বর ব্লকের এই মালিঞ্চা গ্রাম যেন এখন এক বিপর্যস্ত জনপদ। নদীর পাড় ধসে পড়ে একের পর এক বাড়ি চলে আসছে সুবর্ণরেখার কবলে। স্থানীয়দের কথায়, ইতিমধ্যেই প্রায় ২০টিরও বেশি বাড়ি রয়েছে ঝুঁকিপূর্ণ স্থানে। একটু বৃষ্টি বাড়লেই যে কোন সময় নদীতে তলিয়ে যেতে পারে।

Advertisements
Call Advertisement Banner

সুবর্ণরেখা ক্রমাগত গ্রামগাভী হয়ে উঠছে। বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় দিন গুনছে গোটা মালিঞ্চা। রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া কিছুদিন আগেই এই এলাকায় পরিদর্শনে এসে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। তবে গ্রামবাসীদের অভিযোগ, সে আশ্বাসও কাগজেই থেকে গিয়েছে। এখনও পর্যন্ত পাড় বাঁধার কাজ শুরু হয়নি।

আরও এক বিপদের আশঙ্কা দেখা দিয়েছে জল বাড়ার কারণে। ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ছাড়া জল এবং নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টির ফলে সুবর্ণরেখা নদীতে হু হু করে জল বেড়ে চলেছে। রাজ্য সরকারের অনুমতি ছাড়াই ডিভিসি থেকে জল ছাড়ার কারণে সমস্যা আরও জটিল হচ্ছে।

Advertisements

এই অবস্থায়, নদীর তীর রক্ষা করতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, “আর দেরি হলে গ্রামটাই থাকবে না।”

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...

গোপীবল্লভপুরে তৃণমূলে ধাক্কা, দেড়শো পরিবার বিজেপিতে যোগ

Gopiballavpur: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জঙ্গলমহলের...

নববর্ষের দিন থেকেই ঝাড়গ্রামে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী...

Jhargram: নববর্ষের সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোপীবল্লভপুর...

‘সবার গাড়ি চেক হলে প্রধানমন্ত্রীর গাড়িও চেক হবে’  মমতা

ভোটের মুখে উত্তরবঙ্গের ইসলামপুরে জনসভা থেকে ফের কেন্দ্র ও...

নাবালিকাদের ফাঁদে ফেলে যৌন হেনস্থা, শতাধিক ভিডিও উদ্ধার

মহারাষ্ট্রের অমরাবতীতে এক ভয়ংকর যৌন নির্যাতন চক্রের পর্দাফাঁস করল...

‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন’ – রাহুল গান্ধী

Election news: উত্তরবঙ্গের মাটি থেকেই বিধানসভা ভোটের প্রচারে ঝাঁপিয়ে...