ঝাড়গ্রামের আন্ধারী প্রাথমিক বিদ্যালয়ের ভগ্নদশা ঘিরে ক্ষোভে গেটে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা।

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আন্ধারী গ্রামে সোমবার চাঞ্চল্য! ভগ্নপ্রায় স্কুল ভবনের প্রতিবাদে গেটে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ অভিভাবক ও গ্রামবাসীরা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জানুন বিস্তারিত!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আন্ধারী প্রাথমিক বিদ্যালয়। ২০১৬ সাল থেকেই ভবনের অবস্থা একেবারে ভগ্নদশা। দেওয়ালে বড় বড় ফাটল, ক্লাসরুমে নেই দরজা। ছাদ ও দেওয়াল থেকে খসে পড়ছে কংক্রিটের মসলা। বেরিয়ে পড়েছে মরচে ধরা লোহার রড। আর বর্ষার জলে ছাদজুড়ে ছোপ ছোপ দাগ। ফলে প্রতিদিন আতঙ্কে কাটছে পড়ুয়া থেকে শিক্ষক।

অভিভাবকদের অভিযোগ, একাধিকবার শিক্ষা দপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। বছরের পর বছর পেরিয়ে গেলেও সংস্কার বা নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। অবশেষে সোমবার বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীরা।

Advertisements
Call Advertisement Banner
আন্ধারী প্রাথমিক বিদ্যালয়ের ভগ্নদশা।
নিজস্ব ছবিঃ আন্ধারী প্রাথমিক বিদ্যালয়ের ভগ্নদশা।

তাদের দাবি “দ্রুত স্কুল ভবনের সংস্কার বা নতুন ভবন নির্মাণ করতে হবে। না হলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে।” চাপের মুখে অবশেষে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাস পাওয়ার পরই গেটের তালা খোলেন গ্রামবাসীরা।

Advertisements

অন্য দিকে বিদ্যালয় সূত্রে জানা গেছে, পড়ুয়াদের সুরক্ষার জন্য বর্তমানে পাশের আন্ধারী জুনিয়র হাইস্কুলের বারান্দায় ক্লাস চলছে। কিন্তু সেখানেও পড়াশোনায় নানান সমস্যা দেখা দিচ্ছে।

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...

গোপীবল্লভপুরে তৃণমূলে ধাক্কা, দেড়শো পরিবার বিজেপিতে যোগ

Gopiballavpur: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জঙ্গলমহলের...

নববর্ষের দিন থেকেই ঝাড়গ্রামে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী...

Jhargram: নববর্ষের সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোপীবল্লভপুর...

‘সবার গাড়ি চেক হলে প্রধানমন্ত্রীর গাড়িও চেক হবে’  মমতা

ভোটের মুখে উত্তরবঙ্গের ইসলামপুরে জনসভা থেকে ফের কেন্দ্র ও...

নাবালিকাদের ফাঁদে ফেলে যৌন হেনস্থা, শতাধিক ভিডিও উদ্ধার

মহারাষ্ট্রের অমরাবতীতে এক ভয়ংকর যৌন নির্যাতন চক্রের পর্দাফাঁস করল...

‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন’ – রাহুল গান্ধী

Election news: উত্তরবঙ্গের মাটি থেকেই বিধানসভা ভোটের প্রচারে ঝাঁপিয়ে...