ঝাড়গ্রামে ফের বালি মাফিয়াদের দাদাগিরি, উত্তেজনায় সিজুয়া গ্রাম

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ঝাড়গ্রাম: ফের বালি মাফিয়াদের দাদাগিরি নিয়ে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রাম জেলার লালগড় থানার সিজুয়া এলাকায়। বর্ষায় নদী থেকে বালি তোলা আইনত নিষিদ্ধ হলেও সেই নিয়মের তোয়াক্কা না করে রাতভোর চলছে অবৈধ বালি তোলা ও পাচার। শুধু তাই নয়, গ্রামের রাস্তায় লাগাতার ওভারলোড ট্রাক চলাচল করায় বেহাল হয়েছে রাস্তাঘাট, চরম ভোগান্তিতে গ্রামবাসীরা।

অভিযোগ, স্থানীয় সৌরভ রায়ের বৈধ খাদানের আড়ালে চলছে অবৈধ বালি পাচারের রমরমা ব্যবসা। পারমিটে যেখানে ৩৫ থেকে ৪০ সিএফটি বালির অনুমতি রয়েছে, সেখানে একেকটি ট্রাকে তোলা হচ্ছে ৬৫ থেকে ৭০ সিএফটি বালি।

Advertisements
Call Advertisement Banner
ঝাড়গ্রামে ফের বালি মাফিয়াদের দাদাগিরি, উত্তেজনায় সিজুয়া গ্রাম
নিজস্ব ছবিঃ ওভারলোড ট্রাক চলাচল করায় বেহাল রাস্তাঘাট।

দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও প্রশাসনের কোনো পদক্ষেপ না হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে নয়াগ্রাম-লালগড় রাজ্য সড়কে অবরোধে সামিল হন সিজুয়া এলাকার গ্রামবাসীরা। অবরোধে আটকে পড়ে একাধিক বালিভর্তি ট্রাক।

গ্রামবাসীদের অভিযোগ, অবরোধ তোলাতে চাপ দিতে খাদান মালিকের গুন্ডাবাহিনী এলাকায় হামলা চালায়। শুধু তাই নয়, পুলিশের কাছে খবর না যায়, তার জন্য বেশ কিছু গ্রামবাসীর মোবাইল কেড়ে ভেঙে ফেলে দুষ্কৃতীরা। এমনকি রাতের অন্ধকারে বন্দুক, ছুরি ও দেশি অস্ত্র নিয়ে গ্রামবাসীদের ভয় দেখানো হয়। তবে স্থানীয়দের প্রতিরোধে পালাতে বাধ্য হয় তারা।

Advertisements

বর্তমানে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তবে গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থল ছাড়লেই দুষ্কৃতীরা আবার গ্রামে গিয়ে তাঁদের গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...

গোপীবল্লভপুরে তৃণমূলে ধাক্কা, দেড়শো পরিবার বিজেপিতে যোগ

Gopiballavpur: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জঙ্গলমহলের...

নববর্ষের দিন থেকেই ঝাড়গ্রামে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী...

Jhargram: নববর্ষের সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোপীবল্লভপুর...

‘সবার গাড়ি চেক হলে প্রধানমন্ত্রীর গাড়িও চেক হবে’  মমতা

ভোটের মুখে উত্তরবঙ্গের ইসলামপুরে জনসভা থেকে ফের কেন্দ্র ও...

নাবালিকাদের ফাঁদে ফেলে যৌন হেনস্থা, শতাধিক ভিডিও উদ্ধার

মহারাষ্ট্রের অমরাবতীতে এক ভয়ংকর যৌন নির্যাতন চক্রের পর্দাফাঁস করল...

‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন’ – রাহুল গান্ধী

Election news: উত্তরবঙ্গের মাটি থেকেই বিধানসভা ভোটের প্রচারে ঝাঁপিয়ে...