ঝাড়গ্রামঃ সহকর্মীর নামে মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে রাস্তায় নামলেন আশাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে ঘণ্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এর ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
আশাকর্মীদের অভিযোগ—বাল্যবিবাহ রুখতে কাজ করার সময় প্রশাসনের নির্দেশ মেনেই তারা খবর দেন। অথচ সাম্প্রতিক ঘটনায় পুলিশের একাংশ তাঁদেরই দোষারোপ করছে। অভিযোগ, এক আশাকর্মী ও তাঁর স্বামীর নামে মিথ্যে মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনার পর আশাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের দাবি—অবিলম্বে ওই মামলা প্রত্যাহার করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে আশাকর্মী ইউনিয়ন।

