তমলুক সোনা দোকান ডাকাতি কাণ্ডে গ্রেপ্তার দাসপুরের জয়ন্তী জুয়েলার্সের মালিক দেবাশিস সামন্ত

তমলুকের মিলননগরের সোনা দোকান ডাকাতি মামলায় এবার ফাঁসল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের জয়ন্তী জুয়েলার্সের মালিক দেবাশিস সামন্ত। চোরাই সোনা কেনার অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পেশ করল পুলিশ।

Follow
Follow

পূর্ব মেদিনীপুরের তমলুকের বহুল আলোচিত সোনা দোকান ডাকাতি মামলায় গ্রেপ্তার হল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের খুকুড়দহ এলাকার জয়ন্তী জুয়েলার্সের মালিক দেবাশিস সামন্ত। সোমবার বিকেলে তাঁকে দোকান থেকে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ এবং মঙ্গলবার আদালতে পেশ করা হয়।

ঘটনাটি ২২ সেপ্টেম্বরের। তমলুকের মিলননগরে অবস্থিত একটি সোনা দোকানে নগদ ও সোনা মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার ডাকাতি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশ থেকে পেশাদার অপরাধী ভাড়া করে এই দুঃসাহসিক ডাকাতির ছক কষা হয়েছিল।

এরপর থেকেই তৎপর হয় পুলিশ। ৩০ সেপ্টেম্বর মহাষ্টমীর দিন পুলিশ মূল ষড়যন্ত্রী তিনজনকে গ্রেপ্তার করে— পাঁশকুড়া থানার কৃষ্ণনগরের বাসিন্দা বাপ্পাদিত্য বাগ, তার প্রতিবেশী দিলীপ মাইতি, এবং চোরাই সোনা কেনার অভিযোগে দাসপুরের শ্রীকান্ত মাজি। এই তিন ধৃতের জিজ্ঞাসাবাদেই উঠে আসে নতুন তথ্য।

ধৃতদের জেরায় পুলিশ জানতে পারে, ডাকাতি হওয়া সোনা কিনেছিল দাসপুরের খুকুড়দহ বাজারের জয়ন্তী জুয়েলার্স। এরপর পুলিশ ধৃতদের নিয়ে সোমবার বিকেলে ওই দোকানে হানা দেয়। দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ডাকাতি হওয়া সোনার একটি অংশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় দোকান মালিক দেবাশিস সামন্তকে।

Advertisements

দাসপুর থানার সূত্রে জানা গেছে, দেবাশিস সামন্তের বিরুদ্ধে এটি প্রথম অভিযোগ নয়। এর আগেও চোরাই সোনা কেনার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল পুলিশ। তাঁর বাড়ি দাসপুর থানার হরেকৃষ্ণপুরে।

পুলিশের তদন্তে জানা গেছে, ডাকাতরা সোনা দোকানে অপারেশনের পর শহিদ মাতঙ্গিনী ব্লকের খারু‌ই হয়ে রূপনারায়ণ নদীর বাঁধ ধরে কোলাঘাট পেরিয়ে দাসপুরে ঢুকে পড়েছিল। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় ধৃত বাপ্পাদিত্য ও দিলীপ। পালানোর পথে প্রায় ৬০ কিলোমিটার পথের ১৭২টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তিনজনকে চিহ্নিত করে পাকড়াও করে।

এখনও পর্যন্ত এই মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপাতত তিনজন ধৃত তমলুক থানার পুলিশ হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। ধৃত দেবাশিস সামন্তকেও মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আরও কিছু নাম উঠে আসতে পারে তদন্তে।

Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...