অনেক হলো জামাই আদর! ফাইনালে একাদশ থেকে বাদ অভিষেক ?

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

T20 World Cup: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার Abhishek Sharma। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ফলে ফাইনালের আগে দলে বড়সড় পরিবর্তনের দাবি তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।

গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে সুযোগ পেয়েছিলেন অভিষেক। তবে সেই তিন ম্যাচেই খাতা খুলতে পারেননি তিনি। টিম ম্যানেজমেন্ট প্রথমদিকে তাঁর ওপর আস্থা রেখেই এগিয়ে গেলেও সুপার এইটের ম্যাচেও ব্যর্থ হন তিনি। কেবলমাত্র জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি ৫৫ রানের ইনিংসই তাঁর একমাত্র উল্লেখযোগ্য পারফরম্যান্স।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধেও একই ভাবে দ্রুত উইকেট হারাতে দেখা যায় তাঁকে। শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও ছন্দহীনতা ধরা পড়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ ফেলে দেন তিনি, যার মাশুল গুনতে হয় ভারতকে।

Advertisements

পরিসংখ্যান বলছে, এবারের বিশ্বকাপে ৭ ম্যাচে মাত্র ৮৯ রান করেছেন অভিষেক। তাঁর গড় ১২.৭১ এবং স্ট্রাইক রেট ১৩০.৮৯। পাওয়ারপ্লের মধ্যেই ছয় ইনিংসে উইকেট হারিয়েছেন তিনি। প্রতিপক্ষ দলগুলোও কৌশল বদলে তাঁর বিরুদ্ধে অফ স্পিনার ব্যবহার করছে, যেখানে বারবার সমস্যায় পড়ছেন এই বাঁহাতি ব্যাটার।

৮ মার্চ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের আগে অভিষেককে বাদ দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তাঁর পরিবর্তে Rinku Singh দলে এলে ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হতে পারে।

যদি Sanju Samson ও Ishan Kishan ওপেনিংয়ে ফিরে আসেন, তাহলে মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকায় Hardik Pandya, Shivam Dube এবং রিঙ্কু সিংকে দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements
Call Advertisement Banner
Advertisements

এখন দেখার বিষয়, ফাইনালের মতো বড় ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

জন্মহার বাড়াতে নয়া উদ্যোগ! দুই বা তার বেশি সন্তান...

অন্ধ্রপ্রদেশ: ক্রমশ কমতে থাকা জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে...

মদ্যপ অবস্থায় দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা! ধরে ফেলে গণধোলাই...

Mahishadal: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ...

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...