ভোট মিটতেই ‘ডাক্তারের ডিউটি’! অপারেশন থামাননি তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডল

Follow
Follow

ভোট শেষ, এখন ফলাফলের অপেক্ষা। কিন্তু সেই চাপ, উদ্বেগ বা হিসেব-নিকেশে ডুবে নেই বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডল। ভোট মিটতেই ফের পুরোদমে ‘ডাক্তারের ডিউটি’-তে ফিরেছেন তিনি। ফলের অপেক্ষার মধ্যেও অপারেশন থিয়েটার ছাড়েননি বাঁকুড়ার এই প্রার্থী।

চোখের চিকিৎসক হিসেবে বাঁকুড়ায় দীর্ঘদিনের পরিচিত নাম অনুপ মণ্ডল। এ বার তাঁকেই প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল। দলের আশা ছিল, তাঁর স্বচ্ছ ভাবমূর্তি ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কেন্দ্রে শক্তি বাড়ানো যাবে। আর সেই প্রত্যাশা পূরণে প্রচারের সময়ও চিকিৎসক এবং প্রার্থী—দু’টি ভূমিকাই একসঙ্গে সামলেছেন তিনি।

সকাল চেম্বারে রোগী দেখা, দুপুরে অপারেশন, আর বিকেল থেকে রাত পর্যন্ত প্রচার—এভাবেই কেটেছে তাঁর নির্বাচনী রুটিন। ভোট মিটে গেলেও সেই ছন্দে বিশেষ বদল আসেনি। এখনও সকাল কাটছে রোগীদের চিকিৎসায়, ফাঁকে স্ট্রং রুমে গিয়ে খোঁজ নিচ্ছেন পরিস্থিতির। অপারেশন সেরে বিকেলে ফের যোগ দিচ্ছেন দলের নজরদারিতে।

Advertisements

অনুপ মণ্ডলের কথায়, “মানুষের পাশে থাকা আমার প্রথম দায়িত্ব। ভোটের পরেও সেটা বদলাবে না।” ফলাফল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। তাঁর দাবি, “মানুষ আমাদের সঙ্গেই আছে, ফলাফলে তার প্রতিফলন দেখা যাবে।”

শুধু নিজের কেন্দ্র নয়, গোটা রাজ্য নিয়েও আশাবাদী তৃণমূল প্রার্থী। তাঁর মতে, রাজ্যের ১২টি বিধানসভা কেন্দ্রেই ভালো ফল করবে তৃণমূল এবং আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফলাফলের উত্তেজনার মধ্যেও পেশার প্রতি এমন দায়বদ্ধতা দেখিয়ে নজর কেড়েছেন বাঁকুড়ার এই চিকিৎসক-প্রার্থী।

Priti
Priti
"নিউজ কন্টেন্ট লেখা আমার পেশা, কিন্তু প্রতিটি গল্পে আমি নিজের সৃজনশীল স্পর্শ রাখতে চেষ্টা করি। তথ্যের প্রতি যত্ন এবং শব্দের প্রতি ভালোবাসাই আমার শক্তি।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...