সাঁকরাইলে দাতাল হাতি ‘রামলাল’-এর তাণ্ডব, আতঙ্কে গোটা এলাকা!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ঝাড়গ্রাম: ফের দাপিয়ে বেড়াল কুখ্যাত দাতাল হাতি ‘রামলাল’। বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক গ্রামে তাণ্ডব চালিয়ে আতঙ্ক ছড়াল ‘রামলাল’। সাঁকরাইল ব্লকের হরিপুরা, পাথরপাড়া, দক্ষিণ দাঁড়িয়া — সর্বত্র এলাকায় হানা। এমনকি রাস্তার উপর দাঁড়িয়ে বাস আটকে রাখার মতো ঘটনাও ঘটিয়েছে সে।

স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ দাঁড়িয়া এলাকায় খাবারের খোঁজে একটি ক্লাব ঘরে ঢুকে পড়ে ‘রামলাল’। এবং জানালা ভেঙে ভিতরে ঢুকে ক্লাবের ভিতরে মজুত ধান খেয়ে নেয়। শুধু তাই নয়, ক্লাবের আসবাবপত্রে ভাঙচুর চালায়। আচমকা এমন ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।

Advertisements
Call Advertisement Banner

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমদিকে ‘রামলাল’ শান্তভাবেই এদিক-ওদিক খাবার খুঁজছিল। তবে ক্লাবের ভিতরে ঢোকার পর কিছুটা উত্তেজিত হয়ে পড়ে।

এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছেছে বন দফতরের একটি দল। এবং হাতিটিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া শুরু করে। একই সঙ্গে আশপাশের এলাকায় সতর্কতা জারি করেছে বন দফতর। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলা হয়েছে, কেউ যেন একা বের না হয়। এবং কোনও অবস্থাতেই হাতিকে উত্তেজিত না করে।

Advertisements

উল্লেখ্য, ‘রামলাল’ নামের এই দাতাল হাতিটি গত কয়েক মাস ধরেই বিভিন্ন গ্রামে হানা দিয়ে ভাঙচুর চালিয়ে আসছে। বারবার তাড়ানোর পরেও সে আবার ফিরে আসছে লোকালয়ে।

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...

গোপীবল্লভপুরে তৃণমূলে ধাক্কা, দেড়শো পরিবার বিজেপিতে যোগ

Gopiballavpur: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জঙ্গলমহলের...

নববর্ষের দিন থেকেই ঝাড়গ্রামে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী...

Jhargram: নববর্ষের সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোপীবল্লভপুর...

‘সবার গাড়ি চেক হলে প্রধানমন্ত্রীর গাড়িও চেক হবে’  মমতা

ভোটের মুখে উত্তরবঙ্গের ইসলামপুরে জনসভা থেকে ফের কেন্দ্র ও...

নাবালিকাদের ফাঁদে ফেলে যৌন হেনস্থা, শতাধিক ভিডিও উদ্ধার

মহারাষ্ট্রের অমরাবতীতে এক ভয়ংকর যৌন নির্যাতন চক্রের পর্দাফাঁস করল...

‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন’ – রাহুল গান্ধী

Election news: উত্তরবঙ্গের মাটি থেকেই বিধানসভা ভোটের প্রচারে ঝাঁপিয়ে...