অমিত খিলাড়ি, ডেবরা: স্কুলে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল পাঁচ পড়ুয়া। নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলের জলে পড়ে যায় একটি মারুতি স্কুল ভ্যান। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ধ্যান্নিগেড়িয়া সংলগ্ন রাস্তায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্রিস্টোফার ডে স্কুলের ওই ভ্যানটি পাঁচজন ছাত্রছাত্রীকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ এক মোড় ঘোরার সময় ভ্যানটি স্লিপ করে সোজা ক্যানেলে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ভ্যান থেকে একে একে বের করা হয় সকলকেই।
আরো পড়ুন- দেবকে পাশে নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে কি বললেন মমতা ব্যানার্জি
সৌভাগ্যবশত, কারও গুরুতর আঘাত লাগেনি। প্রাথমিক চিকিৎসার পর ছাত্রছাত্রীরা বাড়ি ফিরে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। চালক ঠিক কী অবস্থায় ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। Follow me



