এক মাস ধরে স্কুলে বন্ধ কম্পিউটার ক্লাস, সমস্যায় ধলাইয়ের পড়ুয়ারা

Follow
Follow

ধলাই (Dhalai) জেলার বিভিন্ন হাইস্কুল ও দ্বাদশ শ্রেণির স্কুলে গত এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ কম্পিউটার শিক্ষা। শিক্ষা দপ্তরের অধীন কর্মরত কম্পিউটার শিক্ষক-শিক্ষিকাদের ছাঁটাইয়ের পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে যেমন ছাত্রছাত্রীরা কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনই সমস্যায় পড়েছেন শিক্ষক-শিক্ষিকারাও।

খবর অনুযায়ী, রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে এজেন্সির মাধ্যমে বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষার জন্য মোট ৩৬৫ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল। ধলাই জেলার বিভিন্ন স্কুলে কর্মরত ছিলেন ৪৪ জন। দীর্ঘদিন ধরে তাঁরা ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা দিয়ে আসছিলেন।

অভিযোগ, গত ৩১ মার্চের পর শিক্ষা দপ্তরের তরফে কম্পিউটার শিক্ষা বন্ধের নির্দেশ আসে। সেইসঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে না আসার নির্দেশও দেওয়া হয়। এরপর থেকেই বন্ধ হয়ে যায় কম্পিউটার ক্লাস।

Advertisements

এর প্রভাব পড়েছে জেলার বিভিন্ন স্কুলে। কমলপুরের হালহালী ইংলিশ মিডিয়াম হাইস্কুলের ছাত্রছাত্রীরা দ্রুত কম্পিউটার শিক্ষা চালুর দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় পড়াশোনায় সমস্যা হচ্ছে।

হালহালী হাইস্কুলের এক প্রাক্তন কম্পিউটার শিক্ষিকা জানান, “হঠাৎ করেই আমাদের কাজ বন্ধ হয়ে যায়। এক মাসের বেশি সময় হয়ে গেল। এখনও সরকারিভাবে কোনও সমাধানের কথা জানানো হয়নি।” তিনি বলেন, পুনরায় নিয়োগ করা হলে তাঁরা ফের ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক Sandip Chakraborty জানান, তাঁদের স্কুলে মোট ২১৩ জন ছাত্রছাত্রী কম্পিউটার শিক্ষা নিত। শিক্ষক না থাকায় গত এক মাস ধরে ক্লাস বন্ধ রয়েছে। দ্রুত কম্পিউটার শিক্ষা পুনরায় চালুর আবেদন জানিয়েছেন তিনি।

Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...