অমিত খিলাড়ি, পিংলা: পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত ৬ নম্বর ক্ষীরাই অঞ্চলের ডাডরা গ্রামে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল আবগারি দফতর ও পিংলা থানার পুলিশ। যৌথ অভিযানে অবৈধ চোলাই মদের কারবারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে ডাডরা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে চোলাই মদ রাখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে আবগারি আইনে মামলা শুরু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পেশ করা হবে। এই অবৈধ মদের কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



