“আমাকে ইডি-সিবিআই জেরা করলেও মমতাকে কেন ছাড়ে?”— প্রশ্ন রাহুল গান্ধীর।

Follow
Follow

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে রাজনৈতিক পারদ আরও চড়ালেন Rahul Gandhi। শনিবার শ্রীরামপুরের জনসভা থেকে তিনি সরাসরি Mamata Banerjee ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে দাবি করেন, প্রধানমন্ত্রী Narendra Modi-র সঙ্গে মমতার ‘গোপন সমঝোতা’ রয়েছে। রাহুলের অভিযোগ, সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করে না।

রাহুল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কখনও সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াই করেন না। তাই ভোটের সময় ছাড়া মোদীও তাঁকে আক্রমণ করেন না।” নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, “আমাকে ৫ দিনে ৫৫ ঘণ্টা ইডি জেরা করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কতবার ইডি বা সিবিআই জেরা করেছে?”

শুধু রাজনৈতিক আঁতাঁতের অভিযোগেই থামেননি রাহুল। তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগও তোলেন। সারদা, রোজভ্যালি, কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে ‘গুন্ডা ট্যাক্স’— সব ইস্যু টেনে এনে তাঁর দাবি, বাংলায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।

Advertisements

সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সরব হন কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, “বাংলায় তৃণমূলের পরিচয় ছাড়া সাধারণ মানুষ কোনও সুবিধা পায় না। শিল্প, শিক্ষা, কর্মসংস্থান— সব শেষ হয়ে গেছে। সিন্ডিকেট আর দাদাগিরির রাজ চলছে।”

রাজনৈতিক মহলের মতে, দ্বিতীয় দফার ভোটের আগে রাহুলের এই আক্রমণ তৃণমূলকে অস্বস্তিতে ফেলতে পারে। বিশেষ করে বিজেপির পাশাপাশি বিরোধী শিবিরের আরেক বড় মুখের এমন আক্রমণ ভোটের লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...