সুন্দরবনে বাঘের হামলায় জখম এক মৎস্যজীবী

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সুন্দরবনের (Sundarban) গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ভয়াবহ বাঘের আক্রমণের শিকার হলেন এক মৎস্যজীবী। সুন্দরবনের বড়িতলা জঙ্গলে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ হাসপাতাল এবং পরে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।

আহত মৎস্যজীবীর নাম নিখিল মণ্ডল। তার বাড়ি হেমনগর কোস্টাল থানার শামসেরনগর এলাকায়। জানা গেছে, নিখিল-সহ মোট ছ’জন মৎস্যজীবী দু’টি নৌকা নিয়ে তিন দিন আগে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ও নিখিলের সঙ্গী গোবিন্দ মণ্ডলের বর্ণনা অনুযায়ী, শনিবার সন্ধ্যার ঠিক আগে বড়িতলা জঙ্গলের একটি খাড়ি থেকে বেরোনোর সময় নদীর ধারে দু’টি বাঘের শাবক ঘোরাফেরা করতে দেখা যায়। আলো কম থাকায় প্রথমে বিষয়টি স্পষ্ট বোঝা যায়নি। ঠিক সেই সময়ই আচমকা একটি পূর্ণবয়স্ক বাঘ নৌকার উপর ঝাঁপিয়ে নিখিলের উপর আক্রমণ চালায়।

Advertisements
Call Advertisement Banner

পরিস্থিতি বুঝতে পেরে দেরি না করে গোবিন্দ বাঁশ দিয়ে বাঘটিকে আঘাত করেন। তাতে বাঘটি কিছুটা সরে গেলে নিখিল নৌকা থেকে জলে পড়ে যান। কিন্তু তাতেও বিপদ কাটেনি—বাঘটি নৌকা থেকে নেমে আবারও নিখিলের দিকে তেড়ে আসে। তখন অন্য সঙ্গীরাও লাঠি নিয়ে চিৎকার করতে করতে বাঘের দিকে এগিয়ে গেলে শেষ পর্যন্ত বাঘটি তার দুই শাবককে নিয়ে জঙ্গলের ভেতরে সরে যায়।

Advertisements

এরপর দ্রুত জখম নিখিলকে উদ্ধার করে প্রথমে গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে যোগেশগঞ্জ হাসপাতাল হয়ে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটজনক। এই ঘটনায় আবারও সুন্দরবনে জীবিকা নির্বাহ করতে যাওয়া মৎস্যজীবীদের জীবনঝুঁকির বিষয়টি সামনে এল।

WhatsApp Channel Join Now
Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...

গোপীবল্লভপুরে তৃণমূলে ধাক্কা, দেড়শো পরিবার বিজেপিতে যোগ

Gopiballavpur: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জঙ্গলমহলের...

নববর্ষের দিন থেকেই ঝাড়গ্রামে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী...

Jhargram: নববর্ষের সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোপীবল্লভপুর...

‘সবার গাড়ি চেক হলে প্রধানমন্ত্রীর গাড়িও চেক হবে’  মমতা

ভোটের মুখে উত্তরবঙ্গের ইসলামপুরে জনসভা থেকে ফের কেন্দ্র ও...

নাবালিকাদের ফাঁদে ফেলে যৌন হেনস্থা, শতাধিক ভিডিও উদ্ধার

মহারাষ্ট্রের অমরাবতীতে এক ভয়ংকর যৌন নির্যাতন চক্রের পর্দাফাঁস করল...

‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন’ – রাহুল গান্ধী

Election news: উত্তরবঙ্গের মাটি থেকেই বিধানসভা ভোটের প্রচারে ঝাঁপিয়ে...

মায়ের আরোগ্য কামনায় ৪ কিমি দণ্ডি কেটে কেদার চপলেশ্বর...

মায়ের জীবন বাঁচাতে ৪ কিলোমিটার দণ্ডি ছেলের! ৭০০ বছরের...