তীব্র গরমে রাজ্যে স্কুল ছুটি, দু’দিন বন্ধ থাকবে ক্লাস

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চলতি সপ্তাহের প্রচণ্ড গরমে নাজেহাল রাজ্যের বহু স্কুল পড়ুয়া। রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। ইতিমধ্যেই প্রবল গরমে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের রাজ্যের বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। সেই কারণেই পশ্চিম বঙ্গের রাজ্য সরকার আগামী ১৩ জুন (শুক্রবার) ও ১৪ জুন (শনিবার) রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল বন্ধের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন।

এই সিদ্ধান্তের ফলে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল দু’দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে একটি পোস্টে স্কুল বন্ধের ঘোষণা করেন। তিনি জানান, কয়েকটি জেলায় প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ায় সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এমত অবস্থায় আগামী ১৩ জুন (শুক্রবার) ও ১৪ জুন (শনিবার) রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Advertisements
Call Advertisement Banner

জুন মাস পড়ে গেলেও বর্ষার দেখা নেই। উলটে দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা। সকাল থেকেই স্কুলে হাজির হওয়া পড়ুয়াদের চেহারায় ক্লান্তি, আর দুপুরের দিকে সেই ক্লান্তি কখনও কখনও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে।

Advertisements

পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ছুটি বাড়তেও পারে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। আপাতত, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের কাছে এই সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তির খবর। follow us

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...