‘সুপ্রিম কোর্ট পুরো টাইট করে দিয়েছে অনুপ্রবেশকারীদের’— নন্দীগ্রামে মন কি বাতের পর মন্তব্য শুভেন্দুর

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নন্দীগ্রামের বিরুলিয়ায় প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি— একাধিক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি জেলা পিছু হাইকোর্টের তরফে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁর দাবি, ২৮ তারিখ একটি নতুন ভোটার তালিকা প্রকাশ হতে পারে এবং যাঁদের ‘সন্দেহজনক’ হিসেবে চিহ্নিত করা হবে, তাঁদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে অন্তর্ভুক্ত হতে পারে।

Advertisements
Call Advertisement Banner

সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “সুপ্রিম কোর্ট পুরো টাইট করে দিয়েছে।” তাঁর বক্তব্য অনুযায়ী, ভোটার হিসেবে নাম তুলতে তিনটি নথি প্রয়োজন— ডোমিসাইল সার্টিফিকেট, ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র এবং ১৮ বছর বয়সের প্রমাণপত্র।

রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “২০২১-এ নন্দীগ্রামের মানুষ যা দেখিয়েছে, সেই পথে গোটা রাজ্য হাঁটলে বাংলার উন্নয়ন হবে। নারীর ওপর অত্যাচার কমবে, যুবকদের কাজের জন্য বাইরে যেতে হবে না।”

Advertisements

এছাড়াও শওকত মোল্লাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে তিনি বলেন, “ওরা নিজেদের মধ্যে মারপিট করে এইসব করছে।”

শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। শাসকদল এখনও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে ভোটের আগে তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...