নিম্নচাপের জেরে নদীতে ঢল, ভেসে গেল বাঁশের সাঁকো, মানিকপাড়া-মেদিনীপুর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ঝাড়গ্রাম: নিম্নচাপের প্রভাবে ঝাড়গ্রাম জেলায় এক নাগাড়ে বৃষ্টিপাত। আর তার জেরে হু হু করে জল বেড়েছে কংসাবতী, সুবর্ণরেখা ও ডুলুং নদীতে। নদীগুলির জলস্তর বাড়তে বাড়তে এখন ভয়াবহ রূপ নিয়েছে। কংসাবতী নদীর জল বাড়ার ফলে মানিকপাড়া এলাকায় আমদই গ্রামের কাছে থাকা বাঁশের সাঁকো সম্পূর্ণ ভেসে গিয়েছে। ফলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝাড়গ্রামের মানিকপাড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে যোগাযোগ।

এই বাঁশের সাঁকো ছিল এলাকার মানুষের কাছে দ্রুত মেদিনীপুরে পৌঁছানোর একমাত্র সহজ পথ। খালশিউলী, সরডিহা, মাণিকপাড়া সহ বহু গ্রামের মানুষ এই পথ দিয়েই স্কুল, কলেজ, বাজার, চিকিৎসা এমনকি নিত্য প্রয়োজনের জন্য যাতায়াত করতেন মেদিনীপুর শহরে।

Advertisements
Call Advertisement Banner

কিন্তু এখন সাঁকো ভেসে যাওয়ায় কারণে কার্যত গৃহবন্দি ওই এলাকার সাধারণ মানুষ। ঘুরপথে বিকল্প রাস্তাও দীর্ঘ ও বিপজ্জনক, বিশেষ করে বৃষ্টির দিনে। ফলে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী থেকে বৃদ্ধ, রোগী থেকে কৃষক—সবাই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই এই বাঁশের সাঁকো নদীতে ভেসে যায়। বারবার প্রশাসনকে জানানো হলেও আজও মেলেনি কোনো স্থায়ী সমাধান। আরো একজন প্রবীণ বাসিন্দা বলেন, “সাঁকো না থাকলে আমরা যেন এক দ্বীপে বাস করছি। মেদিনীপুরের হাসপাতাল, বাজার সব এখান থেকে আটকে গেল। পাকা সেতুর দাবি জানাতে জানাতে বুড়ো হয়ে গেলাম”।

Advertisements

বর্তমানে কংসাবতীর জল আরও বাড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায়। নদীর ধারে থাকা ঘরবাড়ি, চাষের জমিও জলমগ্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

এখন তাঁদের একটাই দাবি—বাঁশের সাঁকোর জায়গায় একটি পাকা সেতু নির্মাণ করে আমদের এই নিত্য দিনের সমস্যার স্থায়ী সমাধান করুক প্রশাসন। না হলে প্রতিবছর এই দুর্ভোগ পোহাতে হবে বলেই মনে করছেন সবাই।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...

গোপীবল্লভপুরে তৃণমূলে ধাক্কা, দেড়শো পরিবার বিজেপিতে যোগ

Gopiballavpur: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জঙ্গলমহলের...

নববর্ষের দিন থেকেই ঝাড়গ্রামে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী...

Jhargram: নববর্ষের সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোপীবল্লভপুর...

‘সবার গাড়ি চেক হলে প্রধানমন্ত্রীর গাড়িও চেক হবে’  মমতা

ভোটের মুখে উত্তরবঙ্গের ইসলামপুরে জনসভা থেকে ফের কেন্দ্র ও...

নাবালিকাদের ফাঁদে ফেলে যৌন হেনস্থা, শতাধিক ভিডিও উদ্ধার

মহারাষ্ট্রের অমরাবতীতে এক ভয়ংকর যৌন নির্যাতন চক্রের পর্দাফাঁস করল...

‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন’ – রাহুল গান্ধী

Election news: উত্তরবঙ্গের মাটি থেকেই বিধানসভা ভোটের প্রচারে ঝাঁপিয়ে...

মায়ের আরোগ্য কামনায় ৪ কিমি দণ্ডি কেটে কেদার চপলেশ্বর...

মায়ের জীবন বাঁচাতে ৪ কিলোমিটার দণ্ডি ছেলের! ৭০০ বছরের...