West Bengal Assembly elections: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন Mamata Banerjee। তৃণমূল সুপ্রিমোর দাবি, বাংলায় ১০০-র বেশি আসন ‘চুরি’ করেছে বিজেপি। আর সেই অভিযোগে এবার প্রকাশ্যে সমর্থন জানালেন Rahul Gandhi। ফলে ফলপ্রকাশের পর নতুন করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।
সোমবার ফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এই ফলাফল মানুষের রায় নয়, বরং ‘মেশিন ও কমিশনের যৌথ কারচুপি’র ফল। তাঁর দাবি, অন্তত ১০০-র বেশি আসনে অনিয়ম হয়েছে এবং প্রকৃত ফল বদলে দেওয়া হয়েছে।
এরপর সোশ্যাল মিডিয়ায় মমতার দাবিকে সমর্থন করে রাহুল গান্ধী লেখেন, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত। বাংলায় বিজেপি ১০০-র বেশি আসন চুরি করেছে।” একইসঙ্গে তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি একাধিক রাজ্যে একই কৌশল নিয়েছে।
Assam and Bengal are clear cases of the election being stolen by the BJP with the support of the EC.
— Rahul Gandhi (@RahulGandhi) May 4, 2026
We agree with Mamata ji. More than 100 seats were stolen in Bengal.
We have seen this playbook before:
Madhya Pradesh.
Haryana.
Maharashtra.
Lok Sabha 2024 etc
चुनाव चोरी,…
রাহুলের দাবি, “মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র— আগেও এই ছবি দেখা গিয়েছে। বিজেপি ভোট চুরি থেকে সংস্থা দখল— সবই করছে।” তাঁর এই মন্তব্যে জাতীয় রাজনীতিতেও নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।
এদিকে ভোটগণনার দিন ভবানীপুর কেন্দ্রেও উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, তৃণমূলের এক এজেন্টকে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে শুনে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে যান। সেখান থেকেই তিনি অভিযোগ করেন, তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং ধাক্কাধাক্কিও করা হয়েছে।
ফলাফলের পর রাহুল গান্ধীর মমতাকে ফোন করা এবং প্রকাশ্যে সমর্থন জানানোর ঘটনাকে ঘিরে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিরোধী ঐক্য নতুন করে সাজানোর ইঙ্গিত মিলছে এই বার্তায়।





