বিধানসভার পূর্বেই বড় জয় বিজেপির, নন্দকুমারে সমবায় নির্বাচনে উড়ল গেরুয়া আবির

Follow
Follow

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে রবিবারের সমবায় নির্বাচন যেন ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগাম ইঙ্গিত। সাওড়াবেড়্যা জালপাই উত্তর পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটকে ঘিরে সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা। বহুদিনের টালবাহানা, দুইবার নির্বাচন ঘোষণা করেও বাতিল—শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে এদিন ভোট অনুষ্ঠিত হয়। আর সেই ভোটেই কার্যত গেরুয়া আবির উড়ল নন্দকুমারের আকাশে।

মোট ৫০টি আসনের নির্বাচনে সরাসরি লড়াই ছিল তৃণমূল ও বিজেপির। দুপুর ২টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় গণনা। ফলাফল স্পষ্ট—তৃণমূল পেল মাত্র ১২টি আসন, আর বিজেপি ৩৮টি আসন। সংখ্যার হিসেবে এই জয় শুধু বড় নয়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নির্বাচন শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি সমর্থকেরা। সমবায়ের সামনে শুরু হয় বিজয় মিছিল, গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপি নেতৃত্বের অভিযোগ—“এতদিন ধরে তৃণমূলের চক্রান্তে ভোট বন্ধ ছিল। আদালতের নির্দেশই ন্যায় ফিরিয়েছে।”

Advertisements

অন্যদিকে এই ফলাফলে তৃণমূলের নীরবতা আরও লক্ষণীয়। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, গ্রামীণ সমবায়ে এভাবে বিজেপির দাপট দেখানো আসন্ন বিধানসভা নির্বাচনের বড় বার্তা।

Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...