মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বস্তি পরিযায়ী শ্রমিকদের, শ্রমশ্রী প্রকল্প তাদের ভরসা

ভিনরাজ্যে অত্যাচারের শিকার শ্রমিকদের স্বস্তি। মুখ্যমন্ত্রীর ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে আবেদন শুরু। বিজেপির কটাক্ষ। বিস্তারিত পড়ুন।

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পরিচয়পত্র দেখিয়েও মিলছিল না সম্মান! আধার, ভোটার কার্ড দেখালেও ‘জাল’ বলে কটাক্ষ, বাংলা বললেই বাংলাদেশি তকমা। এমন অপমান আর অত্যাচারের শিকার হতে হয়েছে ভিনরাজ্যে কর্মরত হাজার হাজার পরিযায়ী শ্রমিককে। শুধু তাই নয়, গায়ে হাত তোলা, অকথ্য গালাগালি, মজুরি আটকে দেওয়ার মতো ঘটনাও নিত্যদিনের।

এই আতঙ্কের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ‘শ্রমশ্রী প্রকল্প’। মুখ্যমন্ত্রীর দাবি, ভিনরাজ্যে অত্যাচারিত বাংলার শ্রমিকদের সুরক্ষা ও আর্থিক সহায়তা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

Advertisements
Call Advertisement Banner

ঘোষণার পর থেকেই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মধ্যে একপ্রকার স্বস্তির হাওয়া। জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই জেলার বিভিন্ন ব্লক ও পুরসভার দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে শ্রমশ্রী প্রকল্পে ১৯৩টি আবেদন জমা পড়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বস্তি পরিযায়ী শ্রমিকদের, শ্রমশ্রী প্রকল্প তাদের ভরসা
শ্রমশ্রী প্রকল্প

শেখ ওমর ফারুক, যিনি উড়িষ্যায় হকারি করতেন, তিনি বলেন— “দীর্ঘদিন হকারি করলেও বিগত কয়েক মাস ধরে বাংলাদেশি বলে গালিগালাজ শুনতে হতো। আধার, ভোটার কার্ড দেখালেও বলা হতো সব জাল। মুখ্যমন্ত্রীর ঘোষণা শোনার পরেই বাড়ি ফিরে এসেছি। শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছি। সংসারে এবার স্বস্তি আসবে।”

Advertisements

একই অভিজ্ঞতার কথা শোনালেন ফিরোজ আলী। তিনি বলেন— “অনেক সময় কাজের টাকা দেওয়া হতো না। উল্টে বাজে ভাষায় কটুক্তি করা হতো। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বাড়ি ফিরেছি এবং মুখ্যমন্ত্রীর শ্রমশ্রী প্রকল্পে নাম লিখিয়েছি।

এ প্রসঙ্গে এলাকার বিধায়ক সৌমেন মহাপাত্র বলেন— “বাংলা বললেই শ্রমিকদের বাংলাদেশি বলা হচ্ছে। পরিচয়পত্র জাল বলে অপমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যেভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছেন, তা বিরল। এর প্রভাব আগামী ভোটে পড়বে।” অন্যদিকে, বিজেপির কটাক্ষ— “ভোটের আগে বিভিন্ন প্রজেক্টে ঘোষণা করে মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল।

WhatsApp Channel Join Now
Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

ঝাড়গ্রামে প্রচারের মাঝে রাস্তার দোকানে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী

রাজনীতির উত্তাপ যখন চরমে, তখনই একেবারে অন্য মেজাজে ধরা...

নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি থেকে তাজা বোমা...

বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল Nandigram। তাজা...

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...