বেহাল রাস্তার দাবিতে ডেবরা-সবং রাজ্যসড়কে গাছ ফেলে অবরোধ

আট বছর ধরে রাস্তা বেহাল, প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। তাই ডেবরা-সবং রাজ্যসড়কে গাছ ফেলে অবরোধে গ্রামবাসীরা।

Follow
Follow

ডেবরা: রাস্তার ধুলো-কাদা, খানাখন্দে ভরা দৈনন্দিন যাতায়াত, আট বছর ধরে একই চিত্র। অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও মেরামতির কাজ হয়নি। অবশেষে সোমবার সকাল থেকে ডেবরা-সবং রাজ্যসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধে নামলেন ইসলামপুর-মহেশপুর এলাকার গ্রামবাসীরা। ফলে গোদাবাজার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।

বেহাল রাস্তার দাবিতে ডেবরা-সবং রাজ্যসড়কে গাছ ফেলে অবরোধ
ডেবরা-সবং রাজ্যসড়কে গাছ ফেলে অবরোধ ফলে গোদাবাজার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট

গ্রামবাসীদের অভিযোগ, আট বছরেও হয়নি রাস্তা মেরামত ফলে ইসলামপুর থেকে মহেশপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার অবস্থা চরম বেহাল। ধুলো ও কাদায় মানুষ নাজেহাল। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ—সবাইকে বিপদ মাথায় নিয়ে রাস্তায় যাতায়াত করতে হয়। তাই বাধ্য হয়ে আজকের এই অবরোধ বলে দাবি।

Advertisements

স্থানীয়দের হুঁশিয়ারি, রাস্তার সংস্কারের কাজ অবিলম্বে শুরু না হলে এই আন্দোলন চলবে আরও জোরদারভাবে। যদি প্রশাসন উদ্যোগ না নেয় তবে এই পথ অবরোধ আরও দীর্ঘস্থায়ী হবে বলেই জানিয়েছেন গ্রামবাসীরা।

Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...