Gopiballavpur: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জঙ্গলমহলের রাজনৈতিক লড়াই। সেই আবহেই গোপীবল্লভপুরে বড়সড় দলবদলের ঘটনা ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। বিজেপি প্রার্থী Rajesh Mahata-র প্রচারের মাঝেই প্রায় দেড়শো পরিবার তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার দাবি ঘিরে চাপ বেড়েছে শাসকদলের ওপর।
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার আগুইবনী গ্রাম পঞ্চায়েতের আসনবনি ও কুড়াশোল—এই দুই গ্রাম থেকেই একযোগে বিজেপিতে যোগ দেন বহু পরিবার। রাজেশ মাহাতোর হাত ধরেই তাঁদের এই যোগদান হয় বলে বিজেপির দাবি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিজেপি সূত্রে দাবি, প্রচার শুরু হওয়ার পর থেকেই একের পর এক গ্রামে তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে পড়ছে। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষ শাসকদলের কাজে অসন্তুষ্ট হয়েই বিজেপির দিকে ঝুঁকছেন

