জলচকের দুর্গাপুজোয় এবার অযোধ্যার রাম মন্দির থিম, ৬৮ বছরের পুজোয় সম্পন্ন খুঁটি পুজো

Follow
Follow

দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। তার আগেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা (Pingla) থানার অন্তর্গত জলচক-গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দুর্গা উৎসব কমিটির খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবারের পুজোর প্রস্তুতি। মহাসমারোহে সম্পন্ন হওয়া খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন কমিটির সদস্য, স্থানীয় বাসিন্দা এবং আমন্ত্রিত অতিথিরা।

এবার এই পুজো কমিটি ৬৮ বছরে পদার্পণ করেছে। আয়োজকদের দাবি, এবারের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের আদলে নির্মিত থিম মণ্ডপ। সনাতনী ভাবনা এবং ধর্মীয় ঐতিহ্যকে তুলে ধরতেই এই থিম বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরাণ অনুযায়ী শরৎকালে রামচন্দ্র দেবী দুর্গার অকালবোধন করেছিলেন। সেই ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপট থেকেই এবারের থিমের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি যাঁরা দূরত্ব বা অন্যান্য কারণে অযোধ্যার রাম মন্দিরে যেতে পারেন না, তাঁরা যাতে নিজেদের এলাকায় সেই স্থাপত্যের একটি অনুভূতি পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

পুজো উদ্যোক্তারা স্পষ্ট করেছেন, এই থিমের সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। এটি সম্পূর্ণভাবে ধর্মীয় ঐতিহ্য, শিল্পকলা এবং দর্শনার্থীদের আকর্ষণ করার ভাবনা থেকেই করা হচ্ছে।

Advertisements

জানা গিয়েছে, এবারের পুজোর জন্য প্রায় ৪০ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। মণ্ডপ ও প্রতিমা নির্মাণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কর্মসূচিতেও জোর দিচ্ছে কমিটি। পুজোকে কেন্দ্র করে বৃক্ষরোপণ কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বস্ত্র বিতরণ এবং শিশুদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কারণে প্রশাসনের সহযোগিতায় যান চলাচলের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পুজোর দিনগুলিতে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং যানজট এড়াতে নির্দিষ্ট সময়ে পণ্যবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ রেখে মূলত যাত্রীবাহী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হতে চলা মণ্ডপ ঘিরে ইতিমধ্যেই এলাকাবাসী ও পুজোপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। উদ্যোক্তাদের আশা, এবারের থিম ও সামাজিক উদ্যোগ দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করবে।

Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...