পিসি-ভাইপো নিজেরাই SIR ফর্ম ফিলআপ করেছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল!- শুভেন্দু অধিকারী

Follow
Follow

SIR: ময়নার রাস উৎসবের আবহেও রাজনৈতিক বারুদ ছড়াল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে। শনিবার সন্ধ্যায় ময়নার রাস উৎসবে যোগ দিয়ে মঞ্চ থেকে কার্যত বিস্ফোরণ ঘটালেন তিনি। তাঁর দাবি—“পিসি-ভাইপো নিজেরাই SIR ফর্ম ফিলআপ করে জমা দিয়েছে, অথচ সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত প্রতিনিধি দল নিয়ে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “ওরা নাকি সেইসব বাড়িতে যাবে যেখানে মানুষ SIR আতঙ্কে মারা গিয়েছেন। কিন্তু আমি বলছি—৭ ফেব্রুয়ারি পর্যন্ত যত মানুষ গাছ থেকে পড়ে মরবে, বাজ পড়ে মরবে, সাপ কামড়ে মরবে—সবকিছুর দায় এই ইস্যুর ঘাড়ে চাপানো হবে। ঢপবাজি আর কতদিন চলবে?”

তৃণমূলকে একহাত নিয়ে শুভেন্দুর তির্যক মন্তব্য, “মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করা এদের পুরোনো অভ্যাস। নিজেরা ফর্ম পূরণ করেছে, অথচ সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। বাংলার মানুষ এসব বুঝে গেছে।”

Advertisements

এদিন ময়নার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “ময়নার দুই গ্রাম পঞ্চায়েতে প্রায় বারো হাজার মহিলার লক্ষ্মীর ভান্ডার তিন মাস ধরে বন্ধ। আমি কথা দিচ্ছি, কান ধরে টাকা আদায় করব—ওটা ওদের বাপের টাকা নয়। আর যদি সেটা করতে না পারি, তাহলে আমি মেদিনীপুরের শুভেন্দু অধিকারী নই।”

অন্যদিকে, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দলত্যাগ নিয়ে শুভেন্দুর মন্তব্যে আরও চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তিনি বলেন, “তৃণমূলের বড় ক্ষতি হয়েছে। হুমায়ুন চলে গেলে ওখানে সিপিএম-কংগ্রেস জোট আর বিজেপিই জিতবে। এই পার্টি আর টিকবে না, এখন ওদের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।”

ময়নার রাস উৎসবের মঞ্চ থেকে শুভেন্দুর এই কটাক্ষ ও রাজনৈতিক ভবিষ্যদ্বাণী ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক মহলের মতে, তাঁর এই বক্তব্য SIR ইস্যু এবং তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েনে নতুন আগুন জ্বালিয়ে দিল।

Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...