১১ দিন পর মামার কাছে ফিরল নিখোঁজ কিশোর, উদ্যোগ মানিকপাড়া বিট হাউসের

Follow
Follow

ঝাড়গ্রাম : উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এক অসহায় কিশোরকে উদ্ধার করে ১১ দিন পর পরিবারের হাতে তুলে দিল মানিকপাড়া বিট হাউসের পুলিশ। পুলিশের তৎপরতায় নিখোঁজ মহেশ্বর মুর্মুকে তাঁর মামা রবি সরেনের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশ্বর মুর্মুর বাবা সুরেন মুর্মু ও মা বাসন্তী মুর্মু। তাঁর বাড়ি নারায়ণগড় থানার তালা পুকুরিয়া, তালা ফুলগিরিয়া এলাকায়। গত ২১ সেপ্টেম্বর মানিকপাড়া বিট হাউস এলাকার এক সিভিক ভলান্টিয়ার ওই কিশোরকে উদ্দেশ্যহীন ও অসহায়ভাবে ঘুরে বেড়াতে দেখেন। বিষয়টি বিট হাউসে জানানো হলে পুলিশকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বিট হাউসে নিয়ে আসেন। এরপর তাঁর পরিচর্যা ও দেখভালের ব্যবস্থা করা হয়।
বিট হাউসের ভারপ্রাপ্ত কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে কিশোরটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।

জানা যায়, প্রায় ১১ দিন আগে সে তার মামার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর তার মামা রবি সরেন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ভাগ্নের সন্ধান পাননি।

Advertisements

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর পরিচর্যা ও প্রয়োজনীয় সুশ্রূষার পর মহেশ্বরকে তাঁর মামা রবি সরেনের হাতে তুলে দেয় মানিকপাড়া বিট হাউসের পুলিশ। দীর্ঘ ১১ দিন পর ভাগ্নেকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন রবি সরেন। পাশাপাশি মানিকপাড়া বিট হাউসের পুলিশ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...